ডেস্ক নিউজ
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫ ৯:২৫ পিএম , আপডেট: নভেম্বর ২৭, ২০২৫ ৯:৩৬ পিএম

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৪২ জন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে এ ফল প্রকাশ করা হয়।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পিএসসি জানিয়েছে, আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে এ বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু হতে পারে। মৌখিক পরীক্ষার সময়সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

৪৬তম বিসিএসে মোট ৩ হাজার ১৪০টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এর মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে এক হাজার ৬৮২ জন ও সহকারী ডেন্টাল সার্জন পদে ১৬ জনকে নিয়োগ দেওয়া হবে।

এরপর সবচেয়ে বেশি পদ রয়েছে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৯২০ জন। এ ছাড়া, প্রশাসন ক্যাডারে ২৭৪ জন, পররাষ্ট্র ক্যাডারে ১০ জন, পুলিশ ক্যাডারে ৮০ জন, আনসার ক্যাডারে ১৪ জন, পরিবার পরিকল্পনায় ৪৯ জন, মৎস্য ক্যাডারে ২৬ জন ও গণপূর্ত ক্যাডারে ৬৫ জনকে নেওয়া হবে।

প্রার্থীরা পিএসসির ওয়েবসাইট থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার

স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ...

২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি শিল্পকারখানাগুলো পুনরায় চালু, বেসরকারিকরণ কার্যক্রম ত্বরান্বিত করা এবং দেশি-বিদেশি বিনিয়োগ ...

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, তিন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে তিনজন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ...