প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৪ ১০:২৭ এএম , আপডেট: ফেব্রুয়ারি ২৩, ২০২৪ ১০:২৭ এএম

৫০ বছর পর ফের চাঁদে অবতরণ করেছে মার্কিন মহাকাশযান। স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) চাঁদের দক্ষিণ মেরুর কাছে মহাকাশযানটি অবতরণ করে ।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, ষড়ভুজ আকৃতির মহাকাশযানটি সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করেছে।

রয়টার্স জানায়, ব্যক্তিমালিকানাধীন পর্যায়ে এই প্রথম চাঁদে মহাকাশযান পাঠাল যুক্তরাষ্ট্র। টেক্সাসভিত্তিক প্রতিষ্ঠান ইনটুইটিভ মেশিন এই মহাকাশযান তৈরি করেছে।

ইনটুইটিভ মেশিন ও নাসা যৌথ বিবৃতিতে জানিয়েছে, ষড়ভূজ আকৃতির রোবট অডিসিয়াস স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে চাঁদে অবতরণ করে। বাণিজ্যিক মহাকাশযানের মাধ্যমে পরিচালিত এই চন্দ্রাভিযানে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান নাসা।

এর আগে, চলতি বছরের জানুয়ারিতে একটি মার্কিন প্রতিষ্ঠানের চন্দ্রাভিযান ব্যর্থ হয়। এতে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর চন্দ্রাভিযান পরিচালনার সক্ষমতা নিয়ে প্রশ্ন দেখা দেয়। সবশেষ ১৯৭২ সালে নাসা সফলভাবে চাঁদে অ্যাপোলো–১৭ মিশন পরিচালনা করে।

সূত্র: রয়টার্স

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

ডেস্কটপে ফেসবুক-ইনস্টাগ্রাম বিভ্রাট, ভোগান্তিতে ব্যবহারকারীরা

বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে সাময়িক বিভ্রাট দেখা দিয়েছে। একই সঙ্গে মেটার মেসেজিং প্ল্যাটফর্ম ...

ডিজিটাল অর্থনীতির সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্রযুক্তিনির্ভর আর্থিক জালিয়াতি

প্রতি দুই সাইবার অপরাধের একটিই এখন আর্থিক জালিয়াতি ৫ বছরে দ্বিগুণের বেশি বেড়েছে সাইবারভিত্তিক আর্থিক ...

দোহাটেক নিউমিডিয়া স্বচ্ছতা ও সাফল্যের সঙ্গে ই-জিপি কার্যক্রম পরিচালনা করে আসছে

দোহাটেক নিউমিডিয়া দীর্ঘদিন ধরে স্বচ্ছতা, দক্ষতা এবং আন্তর্জাতিক মান বজায় রেখে ই-জিপি কার্যক্রম পরিচালনা করে ...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ ১০০ টাকা রিচার্জে ৩৮ টাকা কাটে কর! সমাধানের চেষ্টা চলছে

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেছেন, ...

এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি নিজেদের সিএসআর (করপোরেট সামাজিক দায়বদ্ধতা) হিসেবে গ্রো ইয়োর রিডার ফাউন্ডেশনের ...