
বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৭ হাজার ২০০ পয়েন্টের আর বাজার মূলধন সাড়ে ২২ হাজার কোটি টাকা বেড়ে ৫ লাখ ৮৬ হাজার কোটি টাকার মাইলফলক স্পর্শ করেছে।
জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৬৩ হাজার ৭১৫ কোটি ৬৪ লাখ ২৩ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫ লাখ ৮৬ হাজার ৩১৮ কোটি ৯৫ লাখ ৬১ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বিনিয়োগকারীরা ২২ হাজার ৬০৩ কোটি ৩১ লাখ ৩৮ হাজার টাকা বাজার মূলধন ফিরে পেয়েছে।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৩ হাজার ৮৮৮ কোটি ১৮ লাখ ২৪ হাজার ৬৮৬ টাকার লেনদেন হয়েছে। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল আট হাজার ৯৩৬ কোটি ৮৯ লাখ ৫৪ হাজার ৩৪৮ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন চার হাজার ৯৫১ কোটি ২৮ লাখ ৭০ হাজার ৩৩৮ টাকা বা ৫৫ শতাংশ বেড়েছে।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৭৭ পয়েন্ট বা ৩.৯৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ২৫৮ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮৩ পয়েন্ট বা ৫.৫৪ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৫০ পয়েন্ট ৬.০২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৫৫৯২ পয়েন্টে এবং দুই হাজার ৬৪৭ পয়েন্টে। ডিএসইর তিনটি সূচকই ৯ সেপ্টেম্বর নতুন করে রেকর্ড গড়েছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৭৮টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২১০টির বা ৫৫.৫৬ শতাংশের, কমেছে ১৫৫টির বা ৪১ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির বা ৩.৪৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৬৮ কোটি ১৩ লাখ ৯১ হাজার ৩৭৪ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩৪১ কোটি ৭০ লাখ ৬৩ হাজার ৪৫৮ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ১২৬ কোটি ৪৩ লাখ ২৭ হাজার ৯১৬ টাকা বা ৩৭ শতাংশ বেড়েছে।
সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮০৩ পয়েন্ট বা ৩.৯৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ১৩১ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৪৮৯ পয়েন্ট বা ৪.০১ শতাংশ, সিএসই-৩০ সূচক ৯৪৭ পয়েন্ট বা ৬.৪৬ শতাংশ, সিএসই-৫০ সূচক ৭৮ পয়েন্ট বা ৫.৩৪ শতাংশ এবং সিএসআই ৬০ পয়েন্ট বা ৪.৭০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২ হাজার ৬৭৩ পয়েন্ট, ১৫ হাজার ৫৯৪ পয়েন্টে, এক হাজার ৫৪৩ পয়েন্টে এবং এক হাজর ৩৫৪ পয়েন্টে। সিএসই-৩০ সূচক বাদে অপর চার সূচকেরই নতুন রেকর্ড গড়েছে ৯ সেপ্টেম্বর।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩৪৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৮৭টির বা ৫৪.৫২ শতাংশের দর বেড়েছে, ১৪১টির বা ৪১.১১ শতাংশের কমেছে এবং ১৫টির বা ৪.৩৭ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ





পাঠকের মতামত