
৬০ বছর পর প্রথমবারের মতো আইকনিক লোগোয় পরিবর্তন আনতে যাচ্ছে ফিনল্যান্ডভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান নকিয়া করপোরেশন। গত রোববার লোগো পরিবর্তন করার পাশাপাশি ব্র্যান্ডটির ব্যবসায়িক পরিচয় পরিবর্তনেরও ঘোষণা দেয়া হয়েছে।
২০২০ সালে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পেখা লান্ডমার্ক টেলিকম সরঞ্জাম বিভাগের দায়িত্ব নেন। এরপর পুনরায় সেট করা, ত্বরান্বিত ও স্কেল করা এ তিনটি ধাপে একটি কৌশল নির্ধারণ করেছিলেন তিনি। রিসেট ধাপ এখন সম্পন্ন হয়েছে। ল্যান্ডমার্ক বলেছেন দ্বিতীয় ধাপের কাজ শুরু হচ্ছে।
প্রতিষ্ঠানটি ব্যবসায়ের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিতে শুরুতেই ৬০ বছর পুরনো আইকনিক লোগোটি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। নতুন লোগোয় পাঁচটি ভিন্ন আকৃতিতে নকিয়া শব্দটি ডিজাইন করা হয়েছে। পুরনো লোগোর আইকনিক নীল রঙ বাদ দিয়ে ভিন্ন রঙের মিশ্রণ করা হয়েছে।
পরিবর্তনের বিষয়ে পেখা লান্ডমার্ক রয়টার্সকে এক সাক্ষাৎকারে বলেন, ‘একটা সময়’ স্মার্টফোনের সঙ্গে নকিয়ার পরিচয় সম্পৃক্ত ছিল। বর্তমানে আমরা একটি ব্যবসায়িক প্রযুক্তি কোম্পানিতে রূপান্তরিত হয়েছি।’
যদিও নকিয়া এখনো পরিষেবা প্রদানকারী ব্যবসা বাড়ানোর পরিকল্পনার মধ্যে রয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটি টেলিকম কোম্পানিগুলোর কাছে সরঞ্জাম বিক্রি করছে। নকিয়া কর্তৃপক্ষ বলছে, এখন নকিয়ার মূল লক্ষ্য অন্যান্য খাতের ব্যবসা প্রতিষ্ঠানের কাছে সরঞ্জাম বিক্রি করা। এ বিষয়ে লান্ডমার্ক বলেন, ‘উদ্দেশ্য স্পষ্ট। আমরা এমন ব্যবসায়ের অংশ হতে চাই যেখানে বিশ্বব্যাপী নেতৃত্ব দেয়া যাবে।’
তিনি বলেন, ‘গত বছর এন্টারপ্রাইজে আমাদের ২১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, যা বর্তমানে আমাদের বিক্রয়ের প্রায় ৮ শতাংশ বা ২০০ কোটি ইউরোর সমান। আমরা দ্রুত সময়ের মধ্যে এ প্রবৃদ্ধিকে দ্বিগুণ করতে চাই।’
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৯দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ১০খুকৃবির নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার





পাঠকের মতামত