
চট্টগ্রামের সীতাকুণ্ডে ৯ বছর বয়সী শিশু ধর্ষিত হওয়ার ঘটনায় মো. শাহীন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেফতার শাহীন সীতাকুণ্ড থানার ইয়াসিন নগর এলাকার নেজাম উদ্দিনের ছেলে।
বুধবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলার জোরারগঞ্জ থানার বারৈয়ারহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র্যাব-৭।
র্যাব সূত্রে জানা যায়, ২৩ মার্চ মাদরাসার ক্লাস শেষে বাড়িতে যাচ্ছিলো তৃতীয় শ্রেণি পড়ুয়া ছাত্রী। এসময় ওই ছাত্রীর পিছু নেয় শাহীন। ফুসলিয়ে ও ম্যাজিক লাইট দেখানোর কথা বলে ছাত্রীর বাড়িতে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। ছাত্রীর দিনমজুর বাবা-মা কাজের উদ্দেশ্যে ঘরের বাইরে ছিল। ঘরে লোকজন না থাকার সুযোগে ভিকটিমকে ধর্ষণ করে শাহীন নামে ওই যুবক। এসময় ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে কৌশলে পালিয়ে যায় শাহীন।
র্যাব সূত্রে আরও জানা যায়, খবর পেয়ে ভিকটিমের বাবা-মা বাসায় এসে ধর্ষিত শিশুকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে (ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার) পাঠানো হয়। ভিকটিম এখনও চমেক হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন।
এদিকে ঘটনার দিন ভিকটিমের পিতা বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় একটি ধর্ষণ মামলা করেন। ওই ঘটনার পর থেকে আত্মগোপনে যান শাহীন। বুধবার সন্ধ্যায় শাহীনকে গ্রেফতার করে র্যাবের একটি টিম।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লে. নিয়াজ মো. চপল জাগো নিউজকে বলেন, সীতাকুণ্ডে ৯ বছর বয়সী শিশু ধর্ষণের ঘটনায় ছায়াতদন্ত করে বারৈয়ারহাট বাজার এলাকা থেকে শাহীনকে গ্রেপ্তার করেছে র্যাব। আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
- ১ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ২তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৩‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৪মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ৫পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ৬খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে পারে : আইজিপি
- ৭চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৮সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া
- ৯ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
- ১০রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৭হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৮সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৯চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত
- ১০অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ





পাঠকের মতামত