
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৭৯ জন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুটি গ্রাম টিচোম্বাঙয়ু ও জারুমদারিয়ে এই হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন আরো ২০ জন।
বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলকাচে আলহাদা। খবর আনাদোলু এজেন্সির।
সেখানকার একটি গ্রামে ৪০ জন নিহত হয়। অপর গ্রামে নিহত হয় আরো ৩৯ জন। সন্ত্রাসী হামলার পর পরই সেখানে সৈন্য মোতায়েন করা হয়েছে। জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আলহাদা।
ভূবেষ্টিত আফ্রিকার দেশ নাইজার জটিল নিরাপত্তা ও মানবিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী দেশটিতে ২ লাখ ৩০ হাজার উদ্বাস্তু রয়েছে। এ ছাড়া আন্তর্জাতিকভাবে বাস্তুচ্যুত ২ লাখ ৫০ হাজার মানুষ রয়েছে সেখানে।
অনেক বছর ধরে দেশটিতে বোকো হারাম সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। গেল মাসে তারা দিফা অঞ্চলে হামলা চালিয়ে কমপক্ষে ২৭ জনকে হত্যা করেছে।
বাণিজ্য প্রতিদিন/এম জি
- ১নতুন কর আরোপ ছাড়াই চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি ৫৪ লাখ টাকার বাজেট ঘোষণা
- ২মোড়লগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ
- ৩মোড়লগঞ্জে পাটের বস্তা ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা
- ৪গোল্ডকাপ ফুটবলে বালিকা দল গঠন বাধ্যতামূলক নয়: শিক্ষামন্ত্রী
- ৫আগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
- ৬স্ক্যাভেটর দিয়ে দিনের আলোয় পাহাড় কেটে মাটি সংগ্রহের অভিযোগ
- ৭সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে
- ৮চাঁদপুরে পুলিশ হেফাজতে আসামী মৃত্যুর অভিযোগ
- ৯জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরে নতুন ডিজি, বিএসসিতে এমডি
- ১০৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৪শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৮সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৯বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ১০ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস





পাঠকের মতামত