
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেইয়েসুস বলেছেন, কোভিড-১৯ মহামারি থামাতে ব্যর্থ হয়েছে বিশ্ব। জাপানের রাজধানী টোকিওতে অলিম্পিক ক্রীড়াযজ্ঞ উদ্বোধনের আগে অলিম্পিক আয়োজক কমিটির এক বৈঠকে অংশ নিয়ে এই মন্তব্য করেছেন তিনি।
গেব্রেইয়েসুস বলেছেন, ভ্যাকসিনের অসম বণ্টন এই সঙ্কটকে আরও গুরুতর করার ঝুঁকি তৈরি করেছে। তবে মহামারি-ক্লান্ত বিশ্বের কাছে এবারের অলিম্পিক একটি ‘আশার বার্তা’ হতে পারে।
তিনি বলেছেন, ‘মহামারি একটি পরীক্ষা; যা মোকাবিলায় বিশ্ব ব্যর্থ হয়েছে। ৪০ লাখের বেশি মানুষ মারা গেছেন এবং মৃত্যু অব্যাহত আছে। ইতোমধ্যে এই বছরে মৃত্যুর সংখ্যা গত বছরের মোট মৃত্যুর তুলনায় দ্বিগুণেরও বেশি হয়েছে।’
টোকিওর বিলাসবহুল একটি রেস্টুরেন্টে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির এক অধিবেশনে এসব কথা বলেছেন টেড্রোস আধানম গেব্রেইয়েসুস। এ সময় অলিম্পিক কমিটির প্রতিনিধিদের মাস্ক পরিহিত দেখা গেলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানের মুখে তা দেখা যায়নি। বক্তৃতা শেষে টেড্রোসের হাতে অলিম্পিকের একটি প্রতীকী মশাল তুলে দেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান থমাস বাচ।
২০১১ সালে ভূমিকম্প, সুনামি এবং পারমাণবিক বিপর্যয়ের মুখোমুখি হওয়া ফুকুশিমায় অলিম্পিকের ক্রীড়া কর্মসূচির উদ্বোধন হয়েছে। টোকিও অলিম্পিক শুক্রবার এক অনাড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হবে; এবারের এই ক্রীড়াযজ্ঞ প্রায় রুদ্ধদ্বার অনুষ্ঠিত হতে যাচ্ছে। করোনাভাইরাসের উল্লম্ফনের কারণে জাপানের রাজধানীতে ইতোমধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।
ডব্লিউএইচও প্রধান বলেছেন, বিশ্বের মাত্র ১০টি দেশে করোনাভাইরাসের ৭৫ শতাংশ ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। কেউ কেউ খুলছে আবার কেউ কেউ লকডাউনে যাচ্ছে। এটি এমন একটি জিনিষ; যা নরকের আগুনের মতো। আপনি যদি এর একাংশ নিভিয়ে ফেলেন অন্য অংশ জ্বলতে থাকবে।
- ১এনসিপির সমাবেশ ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
- ২সেতু বিভাগের সচিব এর সাথে পিপিপি প্রকল্পের বিকল্প ঋণদাতা প্রতিনিধিদলের সাক্ষাৎ
- ৩বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫ইউনাইটেড ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৬জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ৭হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা প্রত্যাহার
- ৮ডাচ-বাংলা ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯রিকেট বেনকাইজারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০ওয়ান ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ২চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৩চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৪লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭পাথরঘাটায় খালের পাড়ে জলবায়ু-সহনশীল ৭৫০০ বৃক্ষরোপণ
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী





পাঠকের মতামত