দেশের আমদানি রপ্তানির বিপরীতে যে পরিমাণ বিমা পলিসি করা হয় তার অর্থের পরিমাণ নিয়ে প্রশ্ন তুলেছেন বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক সংস্থার (আইডিআরএ) চেয়ারম্যান ড. মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘দেশে আমদানি রপ্তানির বাজারে প্রায় ছয় হাজার কোটি টাকার পলিসি খোলা হয়। কিন্ত বিমা কোম্পানির আর্থিক প্রতিবেদনে পাওয়া যায় মাত্র ২৮শ থেকে সর্বোচ্চ ৩২শ কোটি টাকা। তাহলে বাকি ২৮শ কোটি টাকা কোথায়?’ সব শ্রেণি পেশার মানুষকে বিমার আওতায় নিয়ে আসা দরকার বলেও ...