
করোনাভাইরাসের টিকা নিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। হোয়াইট হাউজে শুক্রবার সকালে টেলিভিশনে সরাসরি ভ্যাকসিন গ্রহণ করেন তিনি। খবর বিবিসির।
হোয়াই হাউজ জানিয়েছে, মার্কিন জনগণের মধ্যে ভ্যাকসিনের নিরাপত্তা ও কার্যকারিতা সম্পর্কে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ নেয়া হয়েছে। পেন্সের স্ত্রী ক্যারেন পেন্স ও যুক্তরাষ্ট্রের সার্জন জেনারেল জেরোমে অ্যাডামসও হোয়াট হাউজের এই ইভেন্টে ভ্যাকসিন নিয়েছেন।
গত সোমবার যুক্তরাষ্ট্র ফাইজার/বায়োএনটেকের তৈরি ভ্যাকসিনের অনুমোদন দেয়। ট্রায়ালে এই ভ্যাকসিন করোনার বিরুদ্ধে ৯৫ শতাংশ কার্যকারিতা দেখিয়েছে।
তিন লক্ষ ভ্যাকসিন ডোজের প্রথম চালান যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যে পাঠানো হচ্ছে।
৬১ বছর বয়স্ক পেন্স তার স্ত্রীর ক্যারেন ও জেনারেল অ্যাডামসের সঙ্গে স্থানীয় সময় সকাল ৮টায় ফাইজার/বায়োএনটেক ভ্যাকসিনের দু’টি ডোজ গ্রহণ করেন।
হোয়াইট হাউজের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সবার ভ্যাকসিন গ্রহণের যে পরিকল্পনা শুরুতে ছিল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা কিছুটা পরিবর্তন করেন। নতুন পরিকল্পনায়, শুধুমাত্র ‘বিশেষভাবে প্রয়োজন’ এমন কর্মকর্তারাই ভ্যাকসিন নেবেন।
বাণিজ্য প্রতিদিন/এমআর
- ১পাবনায় বেওয়ারিশ কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১১ জন
- ২ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের বিমান হামলা
- ৩আজ ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত
- ৪বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত মিয়ানমার
- ৫টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৬বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ৭সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৮ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৯পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ১০ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ১চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬ইউনিলিভার কনজুমারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭চট্টগ্রামে বন্যায় ১৪১ কোটি টাকার গ্রীষ্মকালীন সবজি নষ্ট
- ৮কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৯ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ১০নিয়ম না মানলে নার্সিং ও মেডিকেল কলেজের বিরুদ্ধে ব্যবস্থা





পাঠকের মতামত