
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ দারুণ স্থান। আমরা বিদেশি বিনিয়োগকারীদের জন্য উদার শিল্পনীতি করেছি। বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্প উৎপাদনের কেন্দ্রে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের এ সুযোগ কাজে লাগাতে হবে।
শুক্রবার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সুরমা হলে জাপানের সনি করপোরেশন কোম্পানির ‘বাংলাদেশে অফিসিয়াল ডিস্ট্রিবিউটর নিয়োগের ঘোষণা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ডাক, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লাহ খন্দকার। আরও বক্তব্য দেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ শহীদ-উল মনির এবং রিজিওনাল মার্কেট ডেভেলপমেন্ট কোম্পানি সনি সাউথ-ইস্ট এশিয়ার প্রেসিডেন্ট আতসুশি এন্দো।
সিঙ্গাপুর থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে আতসুশি এন্দো স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডকে বাংলাদেশে সনির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে ঘোষণা করেন।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্যে মোস্তাফা জব্বার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশনারি নেতৃত্বে বাংলাদেশ আমদানিকারক দেশ থেকে ডিজিটাল পণ্য উৎপাদনকারী এবং রপ্তানিকারক দেশে রূপান্তর লাভ করেছে। এরই মধ্যে স্যামসাং, নোকিয়া ও শাওমিসহ ১৪টি কোম্পানি বাংলাদেশে মোবাইল কারখানা স্থাপন করেছে। মেড ইন বাংলাদেশ ব্রান্ডের মোবাইল ও ল্যাপটপ এখন আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। আমরা কম্পিউটার ও ল্যাপটপসহ আইওটি পণ্য রপ্তানি করছি।
- ১মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান
- ২৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে
- ৩বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল
- ৪গরিবের টেসলা বিদ্যুৎ ডিমান্ড বাড়াচ্ছে, রাতেও চাহিদা ১৮ হাজার মেগাওয়াট
- ৫বেরোবি শিক্ষক ইউসুফের সনদ জালিয়াতি
- ৬যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে রেল কর্তৃপক্ষকে প্রশাসনের চিঠি
- ৭রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে বিএনপির প্রার্থী ঘোষণা
- ৮ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ৯গ্রামীণ ওয়ান স্কিম টুর লভ্যাংশ ঘোষণা
- ১০চাঁদপুরে শিক্ষা প্রশাসনে জনবল সংকট, একাধিকক গুরুত্বপূর্ণ পদ শূন্য
- ১গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ২কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৩কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৪কর্মস্থলে অনুপস্থিত, অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল বরখাস্ত
- ৫ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের ট্রেডিং ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানে বিএসইসি
- ৬বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ৭গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- ৮গ্রাহকসেবায় সেরা পারফরম্যান্সের জন্য সহকর্মীদের সম্মাননা দিলো ব্র্যাক ব্যাংক
- ৯শপিংমল-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়
- ১০বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল





পাঠকের মতামত