প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২০ ১০:২৩ এএম , আপডেট: ডিসেম্বর ২২, ২০২০ ১০:৩২ এএম

পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি বেক্সিমকো সিনথেটিকসের শেয়ার লেনদেন বন্ধের মেয়াদ ৭ম বারের মতো বাড়ানো হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পর্ষদ কোম্পানিটির শেয়ার লেনদেন আরো ১৫ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ হিসেবে ২২ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

এর আগে প্রথম দফায় ৭ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত, দ্বিতীয় দফায় ২২ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত, তৃতীয় দফায় ৮ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত, চতুর্থ দফায় ২৩ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত, পঞ্চম দফায় ২২ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত এবং ষষ্ঠ দফায় ৭ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির লেনদেন স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়।

শেয়ার

পাঠকের মতামত

ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা ২৮ জুলাই

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ...

আরএকে সিরামিকসে সিইও নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের আরএকে সিরামিক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হয়েছে। ডিএসই ...