
দি সিলেট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্টি নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন তাহমিন আহমদ। এ ছাড়া ফালাহ উদ্দিন আলী আহমদকে সিনিয়র সহসভাপতি ও আতিক হোসেনকে সহসভাপতি পদে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে।
চেম্বার নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আব্দুল জব্বার জলিল সোমবার রাতে তাদের বিজয়ী ঘোষণা করেন।
এই ফল ঘোষণার আগেই রাত ১১টার দিকে নির্বাচন বর্জন করে চেম্বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী অপর প্যানেল সিলেট ব্যবসায়ী পরিষদ। তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে অগঠনতান্ত্রিক ও একপেশে আচরণের অভিযোগ এনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়ারও ঘোষণা দিয়েছেন নেতারা।
সোমবার বিকেলে সভাপতি ও সহসভাপতি পদে ভোট হওয়ার কথা ছিল। তবে দুই প্যানেল থেকে সমান সংখ্যক পরিচালক বিজয়ী হওয়ায় সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচন নিয়ে জটিলতার দেখা দেয়। রাত পর্যন্ত দীর্ঘ আলোচনা ও সমাঝোতার চেষ্টা চালিয়েও দুই পক্ষ ঐক্যমতে পৌঁছতে পারেনি।
এ নিয়ে উত্তেজনার মধ্যে রাত ৯টার দিকে সিলেট ব্যবসায়ী পরিষদের সভাপতি প্রার্থী আব্দুর রহমান জামিল ও সহসভাপতি প্রার্থী হুমায়ুন আহমদের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন।
এরপর রাত সাড়ে ১১টার দিকে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্রার্থী তাহমিনকে আহমদকে সভাপতি ও সহসভাপতি পদে ফালাহ উদ্দিন আলী আহমদ ও আতিক হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয়।
চেম্বার নির্বাচনে পরিচালক পদে অর্ডিনারি, অ্যাসোসিয়েট, গ্রুপ শ্রেণি ও টাউন শ্রেণি এই চার গ্রুপ থেকে প্রার্থীরা অংশ নেন।
শনিবার অনুষ্ঠিত নির্বাচনে দুই ক্যাটাগরিতে ৪০ প্রার্থীর মধ্যে পরিচালক পদে বিজয়ী হয়েছেন ১৮ জন। অপর দুই ক্যাটাগরিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪ জন পরিচালক বিজয়ী হয়েছেন।
নির্বাচনে বিজয়ীরা হলেন অর্ডিনারি শ্রেণি থেকে সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ প্যানেলের ফালাহ উদ্দিন আলী আহমদ, ফখর উছ সালেহীন নাহিয়ান, মুশফিক জায়গীরদার এবং সিলেট ব্যবসায়ী পরিষদের হুমায়ূন আহমদ, জহিরুল কবির চৌধুরী, ফাহিম আহমদ চৌধুরী, খন্দকার ইসরার আহমদ রকী, আলীমুল এহছান চৌধুরী, আব্দুস সামাদ, দেবাংশু দাস মিঠু, নজরুল ইসলাম ও আব্দুর রহমান জামিল।
অ্যাসোসিয়েট শ্রেণি থেকে বিজয়ী হয়েছেন সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদের তাহমিন আহমদ, মুজিবুর রহমান মন্টু, ওয়াহিদুজ্জামান চৌধুরী রাজিব ও কাজী মো. মোস্তাফিজুর রহমান এবং সিলেট ব্যবসায়ী পরিষদের জিয়াউল হক ও হাজী সরোয়ার হোসেন ছেদু।
পরিচালক প্রার্থীদের মধ্যে ট্রেড গ্রুপ শ্রেণিতে ও টাউন অ্যাসোসিয়েশন শ্রেণিতে সম্মিলিত ব্যবসায়ী পরিষদের চারজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা হলেন- ট্রেড গ্রুপ শ্রেণিতে আবু তাহের মো. শোয়েব (চেম্বারের বিদায়ী সভাপতি), মো. হিজকিল গুলজার ও মো. আতিক হোসেন এবং টাউন অ্যাসোসিয়েশন শ্রেণিতে আমিনুর রহমান।
এ দুই ক্যাটাগরিতে চারটি পরিচালক পদে সিলেট ব্যবসায়ী পরিষদ কোনো প্রার্থী দেয়নি।
- ১মৌলভীবাজারে এ ওয়ান বেকারী ও জেরিন ফুডকে জরিমানা
- ২অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২
- ৩মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল
- ৪মৌলভীবাজারে বিসিক শিল্পনগরী’র দুই প্রতিষ্ঠানকে সোয়া ২ লাখ অর্থদণ্ড
- ৫রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা
- ৬ব্যাটারিচালিত রিকশা তৈরিতে লাগবে অনুমতি, নির্ধারিত হবে কারখানা
- ৭সূচক ও লেনদেনের পতনে সপ্তাহ শেষ
- ৮মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান
- ৯৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে
- ১০বিএনপির মহাসচিবের পদ ছাড়লেন মির্জা ফখরুল
- ১গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ২কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৩কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৪বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক আরও জোরদারে অঙ্গীকার
- ৫ডিএসইর শীর্ষ কর্মকর্তাদের ট্রেডিং ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানে বিএসইসি
- ৬গ্রাহকসেবায় সেরা পারফরম্যান্সের জন্য সহকর্মীদের সম্মাননা দিলো ব্র্যাক ব্যাংক
- ৭গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- ৮বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ আক্তার হোসেনের নিয়োগ বাতিল
- ৯বন্যার্তদের পাশে আইএসডিই, পূর্ব বড় ভেওলায় ৫১০ পরিবারের মুখে স্বস্তি
- ১০শপিংমল-দোকানপাট রাত ৮টার মধ্যে বন্ধ, বিলবোর্ড ৭টায়





পাঠকের মতামত