জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৬ ৩:১৯ পিএম

মৌলভীবাজারের বিসিক শিল্পনগরীতে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এ-ওয়ান ব্রেড এন্ড বেকারী ও জেরিন ফুড এন্ড কোং-কে মোট ২ লাখ ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১২ই আগস্ট) জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।

জেলা প্রশাসন, মৌলভীবাজারের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রইছ আল রেজুয়ান ও মোঃ আকিব উল্লাহর যৌথ নেতৃত্বে পরিচালিত অভিযানে খাদ্য উৎপাদন ও বিপণন সংশ্লিষ্ট বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযানে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রইছ আল রেজুয়ান কর্তৃক এ-ওয়ান ব্রেড এন্ড বেকারী-কে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩২(ক), ৩৮ ও ৩৯ ধারায় ২ লাখ (দুই লাখ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অন্যদিকে, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আকিব উল্লাহ কর্তৃক জেরিন ফুড এন্ড কোং-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ২৫ হাজার (পঁচিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ নিয়ে পৃথক ২টি মামলায় সর্বমোট ২ লাখ ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় মডেল থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন।

অভিযান পরিচালনাকালে মৌলভীবাজার জেলার নিরাপদ খাদ্য অফিসার মোঃ শাকিব হোসাইন উপস্থিত ছিলেন।

জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

চকরিয়ায় বাস-জিপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লাল-সবুজ পরিবহনের যাত্রীবাহী বাস ও বিপরীতমুখী লোকাল জিপের  মুখোমুখি সংঘর্ষে চারজন ...

শ্রীমঙ্গলে ‘সিলেট-হবিগঞ্জ এক্সপ্রেস’ বাসে যাত্রী উঠানামার দাবিতে সংবাদ সম্মেলন

হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস সার্ভিসে শ্রীমঙ্গল থেকে যাত্রী ওঠানামার সুযোগ পুনর্বহালের দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রী ও ...

মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল

মাদারীপুরে নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল করেছেন বিডিন্ন ইউনিয়নের ভুক্তভোগী ...