
বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারর্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ)। রোববার (১৯ ডিসেম্বর) রাজধানীর এসকেএস টাওয়ারের সেনা গৌরব মিলনায়তনে ১৬ জন বীর মুক্তিযোদ্ধাকে এই সংবর্ধনা দেওয়া হয়।
একইসঙ্গে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে বিজিএপিএমইএ। কসমো গ্রুপের সৌজন্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা পাওয়া মুক্তিযোদ্ধারা হলেন- সেনস্ প্যাকেজিং অ্যান্ড এক্সেসরিজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা এ কে এম মোস্তফা সেলিম, ঢাকা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মজুমদার, জেকট্রিমস এক্সপোর্টের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা একেএম আওরঙ্গজেব, স্বর্ণলতা পলি অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজের (মরণোত্তর) কর্ণধার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম মহিউদ্দিন, চৌধুরী প্যাকেজিং অ্যান্ড এক্সেসরিজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন চৌধুরী, এবোটো প্যাকেজিং লিমিটেডের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান।
আইডিয়াল পলিমার এক্সপোর্ট লিমিটেডের পরিচালক বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, ফরচুন জিপারের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড. মকবুল আহমেদ খান, বিজিএপিএমইএ সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা মোহা. শওকত আলী খান, গ্লোবাল ইনস্যুরেন্স লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ফখরুল ইসলাম ভূঁঞা, গ্রীনল্যান্ড গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা শেখ মহিউদ্দিন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম খাঁন, বীর মুক্তিযোদ্ধা একেএম নুরুল আমিন, জি কে এম শহীদ উল্ল্যাহ মজুমদার এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ মহিবুল্লাহ বীর বিক্রম (মরণোত্তর)।
সভায় জীবিত বীর মুক্তিযোদ্ধাদের সশরীরে এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে তাদের পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ও উত্তরীয় পরিয়ে দেওয়া হয়।
বিজিএপিএমইএ’র সভাপতি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মতির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) হারুন-অর-রশিদ বীর প্রতীক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কসমো গ্রুপের চেয়ারম্যান জহির উদ্দীন হায়দার, বিজিএপিএমইএর প্রথম সহ-সভাপতি মোহাম্মদ বেলাল, দ্বিতীয় সহ-সভাপতি-একেএম মোস্তফা সেলিম, সহ-সভাপতি- জহির উদ্দিন আলমগীর এবং সহ-সভাপতি (অর্থ) মনির উদ্দিন আহমেদ ও কসমো গ্রুপের নির্বাহী পরিচালক নাঈম হায়দারসহ বিজিএপিএমইএর নেতারা।
- ১কুড়িগ্রাম সদর হাসপাতালে এন্ডোস্কপি সেবা চালু
- ২দেশকে সম্পদশালী করাই প্রধানমন্ত্রীর আসল ইচ্ছা: পরিবেশমন্ত্রী
- ৩বিদেশি ব্যাংকের কাস্টডিয়ান কার্যক্রমে জটিলতা দূর করল বিএসইসি
- ৪চাঁদ দেখা যায়নি, ঈদে মিলাদুন্নবী ২৬ আগস্ট
- ৫রামপালের বিদ্যুৎকেন্দ্র নিয়ে মহাবিপাকে সরকার
- ৬ডেঙ্গুতে আরও ২ প্রাণহানি, হাসপাতালে ৬৯৩
- ৭বাগেরহাটে বিএনসিসির পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ
- ৮মগবাজারে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট
- ৯আনসার-ভিডিপির নিয়োগে তদবির-দুর্নীতির সুযোগ নেই: মহাপরিচালক
- ১০চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু
- ১ডিএসইর এজিএম নাসির উদ্দিনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি
- ২শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত
- ৩যবিপ্রবি শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে রেল কর্তৃপক্ষকে প্রশাসনের চিঠি
- ৪রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে বিএনপির প্রার্থী ঘোষণা
- ৫‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা অসত্য ও কল্পনাপ্রসূত : পুলিশ
- ৬কুয়েট অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- ৭৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে
- ৮মৌলভীবাজারে বিসিক শিল্পনগরী’র দুই প্রতিষ্ঠানকে সোয়া ২ লাখ অর্থদণ্ড
- ৯অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে সাড়ে ৪ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ২
- ১০বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩২ বিলিয়ন ডলার ছাড়াল





পাঠকের মতামত