
অধ্যাপক ড. আবুল বারকাত ও অধ্যাপক ড. আইনুল ইসলামকে সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচিত করে বাংলাদেশ অর্থনীতি সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে।
কার্যনির্বাহী কমিটির নির্বাচনে অধ্যাপক ড. আবুল বারকাত ও অধ্যাপক ড. আইনুল ইসলাম-এর ‘শোভন সমাজের লক্ষ্যে অর্থনীতি’ প্যানেল সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২৯টি পদের মধ্যে ২৮টি পদে নিরঙ্কুশ জয় লাভ করেছে। নতুন কমিটি আগামী দুই বছরের (২০২২-২০২৩) জন্য দায়িত্ব পালন করবে।
আজ রোববার (২৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গতকাল শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সভা ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে সারা দেশের প্রায় পাঁচ হাজার অর্থনীতিবিদ অংশ নেন।
নির্বাচিতদের মধ্যে সভাপতি পদে অধ্যাপক ড. আবুল বারকাত, সাধারণ সম্পাদক পদে অধ্যাপক ড. আইনুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে এ জেড এম সালেহ্ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন― সহ-সভাপতি পাঁচজন- যথাক্রমে অধ্যাপক হান্নানা বেগম, ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া, অধ্যাপক ড. মো. মোয়াজ্জেম হোসেন খান, মো. মোস্তাফিজুর রহমান সরদার এবং ড. মো. সাইদুর রহমান।
যুগ্ম-সম্পাদক দুই জন, যথাক্রমে- বদরুল মুনির ও শেখ আলী আহমেদ টুটুল।
সহ-সম্পাদক পাঁচজন- পার্থ সারথী ঘোষ, মনছুর এম. ওয়াই. চৌধুরী, মো. জাহাঙ্গীর আলম, সৈয়দ এসরারুল হক সোপেন ও মো. হাবিবুল ইসলাম।
নির্বাহী ১৪ জন সদস্য হলেন- ড. মো. লিয়াকত হোসেন মোড়ল, ড. জামালউদ্দিন আহমেদ এফসিএ, অধ্যাপক ড. জহিরুল ইসলাম সিকদার, ড. মো. সাদেকুন্নবী চৌধুরী, অধ্যাপক শাহানারা বেগম, ড. মো. মোরশেদ হোসেন, অধ্যাপক ড. মো. শামিমুল ইসলাম, মো. মোজাম্মেল হক, শাহেদ আহমেদ, মেহেরুননেছা, খোরশেদুল আলম কাদেরী, নেছার আহমেদ, মোহাম্মদ আকবর কবীর এবং মো. আখতারুজ্জামান খান।
- ১ভরিতে ১৬৩৩ টাকা বাড়লো সোনার দাম
- ২বৈশ্বিক সূচকে আজ ঢাকার বায়ু মাঝারিমানের
- ৩সূচকের পতনে চলছে লেনদেন
- ৪বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আজ
- ৫কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫
- ৬কুয়েট অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- ৭কুয়েটের অধ্যাপকের ওপর দুর্বৃত্তদের হামলা
- ৮মোল্লা কলেজ সংঘর্ষের দেড় বছরেও মেরামত হয়নি কবি নজরুল কলেজের জানালার ভাঙা কাচ
- ৯মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ৪৬০ বাংলাদেশি আটক
- ১০মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ২ সেনাসদস্য নিহত
- ১চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ২গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৩ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৪কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৫কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৬চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ৭গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- ৮কর্মস্থলে অনুপস্থিত, অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল বরখাস্ত
- ৯সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- ১০গ্রাহকসেবায় সেরা পারফরম্যান্সের জন্য সহকর্মীদের সম্মাননা দিলো ব্র্যাক ব্যাংক





পাঠকের মতামত