
বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারের সব সূচক বেড়েছে। সূচকের সাথে লেনদেনও বেড়েছে । তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ১৬ হাজার ৯৪৭ কোটি ২৩ লাখ ৭১ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৪ লাখ ২৫ হাজার ৭৯৪ কোটি ৫৫ লাখ ৮৫ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বিনিয়োগকারীরা ৮ হাজার ৮৪৭ কোটি ৩২ লাখ ৯ হাজার টাকা মূলধন ফিরে পেয়েছে বিনিয়োগকারীরা।
বিদায়ী সপ্তাহে পাঁচ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫ হাজার ৬২৩ কোটি ৭৫ লাখ ৯৮১ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১ হাজার ৯৬৩ কোটি ৯২ লাখ ৮ হাজার ৫৬৭ টাকা বা ৫৩.৬৬ শতাংশ বেশি হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৬৫৯ কোটি ৮২ লাখ ৯২ হাজার ৪১৪ টাকার।
ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ১ হাজার ১২৪ কোটি ৭৫ লাখ ১৯৬ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ৯১৪ কোটি ৯৫ লাখ ৭৩ হাজার ১০৩ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ২০৯ কোটি ৭৮ লাখ ২৭ হাজার ৯৩ টাকা বেশি হয়েছে।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১০ পয়েন্ট বা ২.১৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২১৮ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৩ পয়েন্ট বা ২ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৭৮ পয়েন্ট বা ৪.৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২০৩ পয়েন্টে এবং ১৮৭৬ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৬৪টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১০৯টির বা ২৯.৯৫ শতাংশের, কমেছে ১৯৩টির বা ৫৩.০২ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির বা ১৭.০৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৩২ কোটি ৪০ লাখ ৮৭ হাজার ৩৭৯ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২১৩ কোটি ৫২ লাখ ৭৪ হাজার ৬৪০ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ১৮ কোটি ৮৮ লাখ ১২ হাজার ৭৩৯ টাকা বা ৮.৮৪ শতাংশ বেড়েছে।
সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩১৯ পয়েন্ট বা ২.১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯৮৯ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ১৯৮ পয়েন্ট বা ২.২৫ শতাংশ, সিএসই-৩০ সূচক ২৫২ পয়েন্ট বা ২.১৪ শতাংশ, সিএসই-৫০ সূচক ৩৯ পয়েন্ট বা ৩.৬৫ শতাংশ এবং সিএসআই ১৯ পয়েন্ট বা ১.৯৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৯ হাজার ৩৬ পয়েন্টে, ১২ হাজার ৫৮ পয়েন্টে, ১ হাজার ১০৯ পয়েন্টে এবং ৯৯০ পয়েন্টে দাঁড়িয়েছে।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩১৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৪টির বা ৩২.৯১ শতাংশের দর বেড়েছে, ১৫২টির বা ৪৮.১০ শতাংশের কমেছে এবং ৬০টির বা ১৮.৯৮ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।
- ১ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ২হজ ও ওমরাহ্ ফেয়ার-এ আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের স্টল উদ্বোধন
- ৩সুন্দরবন উপকূলের মিলির স্বপ্ন শুধু একটি ঘর
- ৪১৮ বছর পর বাড়ি ফিরলেন আলমগীর!
- ৫দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ৬জুলাই সনদের সকল চুক্তি সংসদে বিএনপি পাশ করবে: জয়নুল আবেদীন
- ৭বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৮জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কয়রায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিক্ষোভ
- ৯বাংলাদেশে আর কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, ফ্যাসিবাদের ছায়া দেখতে চাই না
- ১০সংবাদকর্মীদের স্বার্থে গণমাধ্যম কমিশন গঠনের কাজ চলছে: তথ্যমন্ত্রী
- ১ক্যান্সার গবেষণায় আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন চাঁদপুরের আবু আলী সিনা
- ২শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
- ৩আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে
- ৪সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে পুনঃনিয়োগ পেলেন অ্যাডভোকেট ফারুক হোসেন
- ৫চা শ্রমিকদের ৫০০ টাকা মজুরি কার্যকরের দাবিতে কমলগঞ্জে গণবিক্ষোভ
- ৬পাবনায় অপহৃত স্কুলছাত্র উদ্ধার; আটক ৫
- ৭এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৮বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠন
- ৯শেরপুরে বিএনপি ছেড়ে দুই নেতা-কর্মীর জামায়াতে যোগদান
- ১০চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে যাত্রীবাহী বাস, নিহত ২





পাঠকের মতামত