
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সাবেক ও বর্তমান বেশ কয়েকজন কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় উদ্বেগ প্রকাশ করেছে পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
সংগঠনটির সভাপতি ফারুক হাসান বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমরা উদ্বিগ্ন। তবে এখনো এ ইস্যুতে বায়ারদের কোনো অর্ডার স্থগিত কিংবা বাতিল হয়নি।
বুধবার (৫ জানুয়ারি) রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) অডিটোরিয়ামে ‘ইআরএফ ডায়ালগ’ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সংলাপটি আয়োজন করে ইআরএফ। সংগঠনের সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম সঞ্চালনায় করেন। এ সময় ইআরএফের সহ-সভাপতি এম শফিকুল আলম উপস্থিত ছিলেন।
বিজিএমইএ সভাপতি বলেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ব্যাপারে আমরা চিন্তিত। কিন্তু আমরা আমাদের কাজ করে যাচ্ছি। আমরা আমাদের জায়গায় ঠিক আছি। তাদের সঙ্গে কীভাবে ফ্রেন্ডলি রিলেশন রাখতে পারি সে চেষ্টা করছি।
যুক্তরাষ্ট্র আমাদের বড় মার্কেট উল্লেখ্য করে তিনি বলেন, সবাইকে সাঙ্গে নিয়ে কাজ করতে চাই কোনো বায়ারকে হারাতে চাই না। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় আমরা উদ্বিগ্ন। তবে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের কারণে কিছু ইউরোপীয় বায়ার ডেলিভারি এক সপ্তাহ কিংবা ১০ দিন পেছাতে বলেছে। কিন্তু এখন পর্যন্ত কোনো বায়ারের অর্ডার বাতিল হয়নি।
দেশে বস্ত্র খাতে ৪ হাজারে বেশি কোম্পানি রয়েছে। এর মধ্যে মাত্র ৫৮টি কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত রয়েছে। তাদের পুঁজিবাজারে আনার বিষয়ে বিজিএমইএ কী ভাবছে এমন প্রশ্নের জবাবে ফারুক হাসান বলেন, পুঁজিবাজারে ভালো এবং বড় বড় কোম্পানি তালিকাভুক্ত হয়। আমরা ভালো কোম্পানিগুলোকে তালিকাভুক্ত হতে কাজ করছি।
শুধু তালিকাভুক্ত হলেই তো হবে না, যাতে এসব কোম্পানিতে বিনিয়োগ করে শেয়ারহোল্ডাররা ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
পোশাক মালিকদের উদ্দেশে তিনি বলেন, বিভিন্ন দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন বিস্তার লাভ করছে। দেশের পোশাক কারখানাগুলোতে যেন এ ভ্যারিয়েন্টের বিস্তার না হয় সেজন্য আগেই সবাইকে সতর্ক হতে হবে। আমরা চাই না করোনার শুরুর দিকের মতো অবস্থা আবার সৃষ্টি হোক। সম্প্রতি আমাদের সদস্য প্রতিষ্ঠানগুলোকে বলেছি তারা যেন নতুন এই ভ্যারিয়েন্ট মোকাবিলায় সব ধরনের সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করে এবং স্বাস্থ্যবিধি মেনে চলে।
তিনি বলেন, মহামারি করোনার প্রাদুর্ভাব আমরা ভালোভাবে মোকাবিলা করেছি; যে কারণে এখন আমরা নতুন অর্ডার পাচ্ছি। এই অবস্থা থেকে আমরা যেন পেছনে না যাই এ জন্য আগেই পদক্ষেপ নিতে হবে। ইতোমধ্যে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছি, আজকেও আমাদের একটি মিটিং আছে, আমরা সবাইকে এ বিষয়ে সতর্ক করব।
উল্লেখ্য, দেশে এখন পর্যন্ত ১০ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। গত ১১ ডিসেম্বর দেশে প্রথম দুজনের শরীরে ওমিক্রন শনাক্তের কথা জানা যায়। ওই দুজন জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশি দুই নারী ক্রিকেটার ছিলেন।
- ১ভরিতে ১৬৩৩ টাকা বাড়লো সোনার দাম
- ২বৈশ্বিক সূচকে আজ ঢাকার বায়ু মাঝারিমানের
- ৩সূচকের পতনে চলছে লেনদেন
- ৪বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আজ
- ৫কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ২৬৫
- ৬কুয়েট অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- ৭কুয়েটের অধ্যাপকের ওপর দুর্বৃত্তদের হামলা
- ৮মোল্লা কলেজ সংঘর্ষের দেড় বছরেও মেরামত হয়নি কবি নজরুল কলেজের জানালার ভাঙা কাচ
- ৯মালয়েশিয়ায় বিশেষ অভিযানে ৪৬০ বাংলাদেশি আটক
- ১০মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ২ সেনাসদস্য নিহত
- ১চট্টগ্রামে একাদশে শিক্ষার্থী ভর্তির পরও খালি থাকবে অর্ধেকের বেশি আসন
- ২গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার
- ৩কুবিতে সাড়ে ৮ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ছাত্রশিবিরের নবীনবরণ
- ৪ফ্যামিলি কার্ড পেতে বিএনপি নেতাদের দ্বারে ঘুরছেন বিরোধিতাকারীরা : নুরুল আমিন
- ৫কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে পড়ে থেকে নষ্ট হচ্ছে ভারতের অ্যাম্বুলেন্স
- ৬চট্টগ্রামে বৃক্ষমেলার উদ্বোধন করলেন অর্থমন্ত্রী
- ৭গোলাম রাব্বানীর ভাই রুহানী-বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
- ৮কর্মস্থলে অনুপস্থিত, অতিরিক্ত পুলিশ সুপার খাইরুল বরখাস্ত
- ৯গ্রাহকসেবায় সেরা পারফরম্যান্সের জন্য সহকর্মীদের সম্মাননা দিলো ব্র্যাক ব্যাংক
- ১০সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর





পাঠকের মতামত