
ওয়ালটন ছেড়ে ভিসতায় যোগ দিলেন করপোরেট ব্যক্তিত্ব, লেখক, সাংবাদিক উদয় হাকিম। গত ১২ ফেব্রুয়ারি তিনি ওয়ালটন থেকে পদত্যাগ করেন। মঙ্গলবার (১ মার্চ) তিনি উদ্যোক্তা পরিচালক হিসেবে যোগ দিলেন ভিসতা ইলেকট্রনিক্স লিমিটেডে।
উদয় হাকিমের যোগদান উপলক্ষে রাজধানীর গুলশান-১ এ ভিসতা ইলেকট্রনিক্সের করপোরেট অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় কেক কেটে, ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে তার যোগদান মুহূর্ত উদযাপন করে ভিসতা ফ্যামিলি।
উদয় হাকিমকে স্বাগত জানান ভিসতার চেয়ারম্যান শামসুল আলম, ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ, পরিচালক প্রকৌশলী মইনুল হক, সিনিয়র উপ-পরিচালক তানভির জিহাদ, এইচভ্যাকের পরিচালক প্রকৌশলী মো. শহীদ উল্লাহ, সাংবাদিক এবং শুভানুধ্যায়ীসহ ভিসতা পরিবারের সদস্যরা।
উদয় হাকিম দীর্ঘ ১২ বছর সাংবাকিতা পেশায় যুক্ত ছিলেন। কাজ করেছেন প্রথম আলো, আমার দেশ, চ্যানেল আই, সিএসবি নিউজ, কালের কণ্ঠ এবং রাইজিংবিডিতে। ২০১০ সালে তিনি সাংবাদিকতার পাশাপাশি ওয়ালটনে যোগ দেন। সবশেষ তিনি ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এবং অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডিডটকমের উপদেষ্টা সম্পাদক ছিলেন।
ভিসতায় উদ্যোক্তা পরিচালকের পাশাপাশি তিনি অনলাইন নিউজ পোর্টাল বিজনেস আওয়ার-এ বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করছেন।
উচ্চমানসম্পন্ন প্রযুক্তিপণ্য ভিসতা অ্যান্ড্রয়েড এবং এইচভ্যাক (সেন্ট্রাল এয়ারকন্ডিশনিং) টেকনোলজিতে এরই মধ্যে ভিসতা গ্রাহক এবং পরিবেশকদের সমীহ আদায় করেছে। গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক পার্কে কারখানা স্থাপন করেছে ভিসতা।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস
- ১সাতক্ষীরার ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড, নিরাপদে সরানো হলো রোগীদের
- ২প্রাণিজ ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে আগ্রহী মালয়েশিয়া
- ৩বাংলাদেশে খাদ্য, এআই ও জ্বালানি খাতে বিনিয়োগে আগ্রহী সৌদি আরব
- ৪ফার্মগেটে ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় যোগ দিলেন তারেক রহমান
- ৫সরিষাবাড়ীতে নিরপরাধ কিশোরকে মারধর করে চোর বানিয়ে ভিডিও প্রচার
- ৬রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে দুদকে তলব
- ৭দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র
- ৮যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ককে বাংলাদেশ অত্যন্ত গুরুত্ব দেয়
- ৯ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১০জবিতে ছাত্রদল শিবির সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন
- ১অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে: বিদ্যুৎ বিভাগ
- ২চাঁদপুরে জুলাই আন্দোলনের মামলায় ৩৭৮ জনের বিরুদ্ধে চার্জশিট
- ৩প্রধানমন্ত্রী ভারত যাবেন কিনা সময়ই বলে দেবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৪বেইলি ব্রিজ ধস, মতলব-দাউদকান্দি সড়ক যোগাযোগ বন্ধ
- ৫বাংলা কিউআরের প্রসারে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন উদ্বোধন
- ৬রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৭চাঁদপুর ট্রাফিক পুলিশের রেকর্ড পরিমাণ মামলা ও জরিমানা আদায়
- ৮কমিউনিটি ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলেন ইমতিয়াজ উদ্দিন
- ৯নবীনগরে দেড়শ বিঘায় নতুন সম্ভাবনার আউশ আবাদ
- ১০জুলাইয়ে রপ্তানি আয় কমে ৪.৭২ বিলিয়ন ডলার





পাঠকের মতামত