
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ‘মুজিববর্ষ’ নউপলক্ষ্যে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে উদ্যোক্তাদের সহযোগিতায় ৫ দিনব্যাপী মধু, হস্ত ও কুটির শিল্প মেলা-২০২১ আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ।
গতকাল (০৩ জানুযারি ২০২১) থেকে বিসিক ভবন, ১৩৭-১৩৮, মতিঝিল বাণিজ্যিক এলাকায় মেলা শুরু হয়েছে। বিসিকের এই মেলা চলবে আগামী ০৭ জানুয়ারি ২০২১ পর্যন্ত।
বিসিক ভবনে আয়োজিত এ মেলায় প্রায় ৬১ জন উদ্যোক্তা অংশগ্রহন করেছেন। উদ্যোক্তারা মধু, ক্ষুদ্র ও কুটির শিল্প পণ্য নিয়ে হাজির হয়েছেন।
করোনা ভাইরাস প্রাদুর্ভাবজনিত পরিস্থিতির কারণে প্রায় ৭-৮ মাস যাবৎ সকল ধরণের মেলা বন্ধ থাকার ছিল। এতে ক্ষুদ্র ও কুটির শিল্পউদ্যোক্তারা দারুণভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।
ইতোমধ্যে বিসিকসহ সকল শিল্প প্রতিষ্ঠান এবং গার্মেন্টস ইন্ডাট্রিজ খুলে দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে বাস/ট্রেন/প্লেন ইত্যাদি চালু হয়েছে।
তাছাড়া স্বাস্থ্যবিধি মেনে সকল ব্যবসা প্রতিষ্ঠানও খুলে দেওয়া হয়েছে। এ প্রেক্ষাপটে ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাগণ মেলা আয়োজন করার জন্য বিসিক কর্তৃপক্ষকে অনুরোধ করে আসছিল। ফলশ্রুতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে বিসিক কর্তৃক গৃহীত কর্মসূচির অংশ হিসেবে উদ্যোক্তাদের সহযোগিতায় ৫ দিনব্যাপী মধু, হস্ত ও কুটির শিল্প মেলা-২০২১ আয়োজন করেছে বিসিক।
বিসিক চেয়ারম্যান জনাব মোঃ মোশতাক হাসান, এনডিসি মেলায় আগত মধু, ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তা, ক্রেতা ও বিক্রেতাগণকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
বিসিকের পক্ষ থেকে উদ্যোক্তাদের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে মেলার আয়োজন করা হয়েছে যাতে উদ্যোক্তাগণ তাদের উৎপাদিত পণ্য বিপণনের মাধ্যমে করোনা ভাইরাসের কারণে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারেন।
ক্রেতা সাধারণকে মাস্ক পড়ে স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটার আহ্বান জানান বিসিক চেয়ারম্যান।
মেলার স্টলগুলোতে মধু, হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্য সামগ্রীর স্থান পাবে। তাছাড়া মেলাতে বিসিক থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের তৈরি হস্ত ও কুটির শিল্পজাত পণ্য ও মধু বিক্রয় করা হবে। মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উম্মুক্ত থাকবে।
বাণিজ্য প্রতিদিন/মোঃ আব্দুল বারিক
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৫অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৬প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৭আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৮ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৯চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ১০কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত





পাঠকের মতামত