
জেএফএ অ-১৪ মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপে শেরপুর ভেন্যুতে উদ্বোধনী খেলায় টাঙ্গাইল জেলা দলের স্ট্রাইকার তানজিলা আফরোজ হীরার হ্যাট্রিকে ৪-০ গোলে নেত্রকোনা জেলা দলকে পরাজিত করেছে। শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে ২০ মার্চ রবিবার বিকালে খেলাটি অনুষ্ঠিত হয়। দিনের অপর খেলায় কিশোরগঞ্জ জেলা দল মাঠে না আসায় ময়মনসিংহ জেলা দল ২-০ গোলে ওয়াকওভার লাভ করে।
কিকঅফের পর থেকেই টাঙ্গাইল জেলার কিশোরীরা ছন্দময় ফুটবল খেলতে থাকে। এতে নেত্রকোনা জেলার খেলোয়াড়রা চাপে পড়ে। টাঙ্গাইলের আক্রমনের ধার বাড়লে নেত্রকোনার অর্ধেই খেলা চলতে থাকে। একপর্যায়ে ২৮ মিনিটের মাথায় টাঙ্গাইলের ৯ নং জার্সিধারী স্ট্রাইকার তানজিলা আফরোজ হীরা প্রতিপক্ষের
ডি-বক্সের মাথায় দুই খেলোয়াড়কে কাটিয়ে দর্শনীয় শটে গোল করে। প্রথমার্ধে আর কোন গোল না হওয়ায় ১-০ গোলের অগ্রগামিতায় বিরতিতে যায় টাঙ্গাইলের কিশোরীরা।
বিরতির পর টাঙ্গাইলের আক্রমণের ধার আরও বেড়ে যায়।নেত্রকোনার কিশোরীরা কেবল প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করতেই ব্যস্ত সময় পার
করে। দ্বিতীয়ার্ধের ৪৬ মিনিট ও ৫৪ মিনিটে নেত্রকোনার তানজিলা আফরোজ হীরা আরও দুই গোল করে হ্যাট্রিক পূর্ণ করেন। দলের পক্ষে ৫৮ মিনিটে অপর গোলটি করেন ৮ নং জার্সিধারী মিডফিল্ডার সুরমা আক্তার।
এর আগে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ বেলুন উড়িয়ে শেরপুর ভেন্যুর খেলা উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ফুটবল
এসোসিয়েশনের (ডিএফএ) সভাপতি মানিক দত্ত। এসময় সদর উপজেলা পরিবার- পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমি, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার, ডিএফএ সাধারণ সম্পাদক হাকিম বাবুল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, বাফুফে কর্মকর্তা মানস বোস বাবুরাম, বাফুফে কোচ আমিন রানা সহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কমিটি ফর ওমেন্স ফুটবলের আয়োজনে জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় শেরপুর ভেন্যুতে স্বাগতিক শেরপুর
সহ ৫টি জেলার অ-১৪ নারী ফুটবল দল অংশগ্রহণ করছে।
- ১ইসলামী ব্যাংকের উদ্যোগে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা
- ২জিডিপির ৫ শতাংশ চিকিৎসা খাতে ব্যয় করা হবে: মির্জা ফখরুল
- ৩সিন্ডিকেট-মজুদদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করবে সরকার
- ৪আমরা বৈষম্যহীন সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই: শিক্ষামন্ত্রী
- ৫চা শিল্পে নতুন ইতিহাস সৃষ্টি
- ৬রায়পুরে বিয়েবাড়িতে মাংস ঝাল হওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩
- ৭মার্কিন সিনেটে ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস
- ৮অসময়ে তরমুজ চাষে কৃষকের দৃষ্টান্ত স্থাপন
- ৯ড্যাবের চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ১০দেশে চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ
- ১চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ২চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৩মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৪আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৫সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৬গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন





পাঠকের মতামত