প্রকাশিত: মার্চ ২৪, ২০২২ ১২:৫১ পিএম , আপডেট: মার্চ ২৪, ২০২২ ১২:৫৬ পিএম

পশ্চিমাদের কাছে রাশিয়ান মুদ্রা রুবলে গ্যাস বিক্রি করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা জানিয়েছেন। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ তাদের মিত্ররা। কেন্দ্রীয় ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় এরই মধ্যে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে দেশটি। ডলারের বিপরীতে কমেছে রুবলের দর। এমন পরিস্থিতিতে পুতিনের পক্ষ থেকে এ ঘোষণা এল। ধারণা করা হচ্ছে এতে বেকায়দায় পড়বে ইউরোপের দেশগুলো। যারা মূলত রাশিয়ান গ্যাসের ওপর নির্ভরশীল।

জানা গেছে, ইউরোপের ৪০ শতাংশ গ্যাস আসে রাশিয়া থেকে। ফলে পুতিনের ঘোষণার পরই জ্বালানি বাজারে প্রভাব পড়ে।

রাশিয়ার প্রেসিডেন্ট আরও বলেন, সব কিছুর সঙ্গে সঙ্গতি রেখেই গ্যাস সরবরাহ অব্যাহত রাখা হবে। তিনি জোর দিয়ে বলেন, অবশ্যই গ্যাস সরবরাহ চলমান থাকবে, তবে তা আগের নির্ধারিত চুক্তি অনুযায়ী।

এদিকে গ্লোবাল পেমেন্ট সিস্টেম সুইফট থেকে রাশিয়া বাদ পড়ায় দেশটির সঙ্গে বাণিজ্যিক লেনদেনের বিকল্প পথ খুঁজছে ভারত। মার্কিন ডলার বাদ দিয়ে রুপি-রুবল ট্রানজেকশনের সেই বিকল্প ব্যবস্থার ঘোষণা আসতে পারে আগামী সপ্তাহেই। ভারতীয় রপ্তানিকারকদের একটি সংগঠনের বরাতে বুধবার (২৩ মার্চ) এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি।

ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের (এফআইইও) সভাপতি এ শক্তিভেল জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে ভারতের লেনদেন অব্যাহত রাখতে রুপি-রুবল বাণিজ্য ব্যবস্থা ঘোষণা হতে পারে আগামী সপ্তাহের প্রথম দিকে।

ইউক্রেনে রাশিয়ার হামলায় ১২১ শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৬৭ শিশু। গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে হামলা চালায় রাশিয়া। তারপর থেকে সংঘাত চলছেই। টানা ২৯ দিনের সংঘাতে বহু বেসামরিক নিহত হয়েছেন। যুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা পাচ্ছে না শিশুরাও।

শেয়ার

পাঠকের মতামত

সেতু বিভাগের সচিব এর সাথে পিপিপি প্রকল্পের বিকল্প ঋণদাতা প্রতিনিধিদলের সাক্ষাৎ

রাজধানী ঢাকার তীব্র যানজট নিরসনে আধুনিক, দ্রুতগামী ও কার্যকর পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে সরকারি-বেসরকারি ...

এনসিসি ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এনসিসি ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদ দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল’২৬-জুন’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ...

রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম: বাণিজ্যমন্ত্রী

দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। সোমবার ...

চীনা অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে (সিইআইজেড) শেষ পর্যন্ত এক বিলিয়ন মার্কিন ...

চট্টগ্রামে ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত, নিরাপদ পানির তীব্র সংকট

চট্টগ্রামে ১৫টি উপজেলায় বন্যায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলের তিনটি উপজেলা সাতকানিয়া, বাঁশখালী ও ...