
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলায় সরকারি ডাক বিভাগের পুরাতন ভবন ভেঙে নতুন ভবন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ উঠেছে।
নির্মানাধীন এই ভবনের কাজে নিম্নমানের সামগ্রি ব্যবহার করছে ঠিকাদার। অথচ নির্মাণকাজে এক নম্বর ইট ও উন্নতমানের খোয়া ব্যবহারের নির্দেশনা রয়েছে।
উপজেলায় নতুন ডাক ভবন ২০২১ সালে টেন্ডারের মাধ্যমে ঝিনাইদার ঠিকাদার টোকন মিয়া এই কাজ পান।
৩৩ লক্ষ টাকা ব্যায়ে নির্মিত হলরুম, ১২ স্কয়ার ফুট বিশিষ্ট স্টোররুমসহ উপজেলা পোস্ট অফিসের ডিজাইন মোতাবেক এক নম্বর ইট ও উন্নতমানের খোয়া দিয়ে কাজ করার কথা। অথচ এই কাজে ব্যবহার হচ্ছে ২ ও তিন নম্বর ইট। এছাড়াও ভেঙে ফেলা পুরাতন ভবনের ইট দিয়ে করা হয়েছে গাঁথুনি। একই ইট ভেঙে খোয়া করে করা হয়েছে ঢালাইয়ের কাজ।
উপজেলা ডাক বিভাগের ভবন নির্মাণকাজে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবি সচেতন মহলের। এ বিষয়ে উপজেলা পোস্ট মাস্টার সুন্নত আলি সাংবাদিকদের জানান, নিম্নমানের ইট-খোয়া বালি ব্যবহার করা হলেও আমাদের কিছুই করার নেই। এটা কর্তৃপক্ষ দেখবে।
এ বিষয়ে ঝিনাইদহের ঠিকাদার টোকন মিয়া জানান, ৩ নম্বর ইট ব্যবহার করা হচ্ছে না। কিছু ২ নম্বর ইট ব্যবহার করা হচ্ছে। ইটের দাম বেড়ে যাওয়ায় ১৪ হাজার টাকার ইট ২২ হাজার টাকায় কিনতে হচ্ছে। ইটসহ সকল নির্মাণ সামগ্রির দাম বেড়ে যাওয়ায় এই কাজে বড় ধরনের লোকসান গুনতে হবে।
- ১
- ২দেশের ১২ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস
- ৩ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে মার্কিনিদের হামলা বন্ধ
- ৪সদকা জান্নাতে যাওয়ার পথ সুগম করে যেভাবে
- ৫তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৬ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
- ৭তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- ৮‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর
- ৯মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ
- ১০পল্টনে আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ
- ১চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন
- ২চকরিয়ায় বন্যার্ত ৫০ পরিবারকে ধরা’র ত্রাণ বিতরণ
- ৩বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
- ৪রংপুর বিভাগের নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় তারেক রহমান
- ৫কুলাউড়ায় তরুণীর রহস্যজনক মৃত্যু
- ৬সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন চালিকাশক্তি: প্রধানমন্ত্রী
- ৭হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু
- ৮হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী
- ৯কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ
- ১০চট্টগ্রাম অঞ্চলে বন্যায় ভেসে গেল ফসল, কৃষকের মাথায় হাত





পাঠকের মতামত