প্রকাশিত: মার্চ ২৮, ২০২২ ১১:৫৯ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও বিদ্যুৎ খাতের সামিট পাওয়ার বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড (বিপিডিবি) থেকে মৌখিকভাবে বিদ্যুৎ ক্রয়ের অনুমতি পেয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি ২ বছরের জন্য “নো ইলেকট্রিসিটি নো পেইমেন্ট” ভিত্তিতে বিদ্যুৎ ক্রয়ের অনুমতি পেয়েছে। সামিট পাওয়ারের ১০২ মেগাওয়াট এইচএফও নারয়ণগঞ্জ (মদনগঞ্জ) পাওয়ার প্লান্ট থেকে বিপিডিবি বিদ্যুৎ কিনবে। তবে কোম্পানিটি বিপিডিবি থেকে এখনও কোনো অফিশিয়াল চিঠি পায়নি।

বিপিডিবি থেকে মৌখিকভাবে পাওয়ার প্লান্টটির বিদ্যুৎ উৎপাদনের নির্দেশ পেয়েছে। পাওয়ার প্লান্টে গত ২৪ মার্চ থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। গত বছরের ১ এপ্রিল থেকে পাওয়ার প্লান্টটির বিদ্যুৎ উৎপাদনের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। সামিট পাওয়ার আগামী ২ বছরের জন্য আবার পিপিএ চুক্তি সই করেছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের বৃহস্পতিবার লেনদেন বন্ধ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন বৃহস্পতিবার বন্ধ থাকবে। ডিএসই সূত্রে ...

ইসলামিক ফাইন্যান্সে এমডি নিয়োগ

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। ...