প্রকাশিত: এপ্রিল ৪, ২০২২ ১২:৫৮ পিএম , আপডেট: এপ্রিল ৪, ২০২২ ১২:৫৯ পিএম

মাগুরা জেলা ছাত্রলীগের উদ্যোগে রমজানের প্রথম দিনে অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।রোববার (০৩এপ্রিল) বিকালে মাগুরা সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান ও সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম ২শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার হিসেবে বিরিয়ানি বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ – সভাপতি মুন্সি রেজাউল হক, প্রচার সম্পাদক এ্যাড.শাখারুল ইসলাম শাকিল, দপ্তর সম্পাদক রাশেদ মাহমুদ শাহিন,জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মীর মেহেদী হাসান রুবেল, সাবেক সাধারণ সম্পাদক আলি হোসেন মুক্তা,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খানসহ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

মাগুরা জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশের সকল দুর্যোগ-ক্রান্তিলগ্নে, আর্তমানবতার সেবায় সব সময় এগিয়ে এসেছে। সকল দুর্যোগে অসহায় মানুষের পাশে ছিলো ছাত্রলীগ। এবার ১লা রমজানে ২শতাধিক অসহায় মানুষের মাঝে ইফতার হিসেবে বিরিয়ানি বিতরণ করা হয়েছে। জেলা ছাত্রলীগের এমন উদ্যোগ সবসময় অব্যাহত থাকবে বলে তিনি জানান। এ কর্মসুচি রমজান মাগুরা জেলায় অব্যাহত থাকবে।

শেয়ার

পাঠকের মতামত

চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার

ধর্ষণ মামলায় গ্রেপ্তারের একদিনের মাথায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য মো. আফতাব ...

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযান

সাতক্ষীরায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তররে বাজার তদারকি অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ...

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জিংকসমৃদ্ধ ফসলের গুণগত মান বিষয়ক আলোচনা সভার আয়োজন ...

উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর খাবার নিয়ে নানা অভিযোগ

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে অবস্থিত উল্লাপাড়া ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীদের খাবার ও ...

মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক

সাতক্ষীরার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ বলেছেন, বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদকদ্রব্য সমাজের ...