
গত সপ্তাহে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় শীর্ষ স্থানটি দখল করেছে ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। বিনিয়োগকারীরা ফান্ডটি কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। এতে প্রতিষ্ঠানটির ইউনিটের দামে পতন হয়েছে।
এদিকে দাম কমে যাওয়ায় বিনিয়োগকারীদের একটি অংশ মিউচ্যুয়াল ফান্ডটি কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ৪১ লাখ ৭৭ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন হয়েছে ৮ লাখ ৩৫ হাজার টাকা।
অপরদিকে ইউনিটের দাম কমেছে ৬ দশমিক ১০ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি ইউনিটের দাম কমেছে ৫০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে মিউচ্যুয়াল ফান্ডটির দাম দাঁড়িয়েছে ৭ টাকা ৭০ পয়সা, যা তার আগের সপ্তাহ শেষে ছিল ৮ টাকা ২০ পয়সা।
ডিএসইর তথ্য অনুযায়ী, মিউচ্যুয়াল ফান্ডটির মোট ইউনিটের মধ্যে ৩৩ দশমিক ৩৩ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি অংশের মধ্যে ৩৩ দশমিক ৭৯ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩২ দশমিক ৮৭ শতাংশ এবং বিদেশিদের কাছে দশমিক শূন্য এক শতাংশ আছে।
ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের পরেই গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় ছিল আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ান। সপ্তাহজুড়ে মিউচ্যুয়াল ফান্ডটির দাম কমেছে ৪ দশমিক ৬২ শতাংশ। এর পরেই রয়েছে সানলাইফ ইনস্যুরেন্স। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার দাম কমেছে ৪ শতাংশ।
এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- ন্যাশনাল টি’র ২ দশমিক ৮৬ শতাংশ, এশিয়ার টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ২ দশমিক ৮৬ শতাংশ, প্রাইম ব্যাংকের ২ দশমিক ৭৪ শতাংশ, লিন্ডে বাংলাদেশের ২ দশমিক ৭৪ শতাংশ, রেকিট বেনকিজারের ২ দশমিক ৫৩ শতাংশ, এসিআই ফরমুলেশনের এক দশমিক ৫৯ শতাংশ এবং বাংলাদেশ ওয়াল্ডিংয়ের এক দশমিক ৩৩ শতাংশ দাম কমেছে।
- ১জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ২১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৩আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৪জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৫জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৬‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৭জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৮জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ৯তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ১০মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৫কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি
- ১০চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই





পাঠকের মতামত