
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে তিন বছরের সাজা এড়াতে দীর্ঘ ১৩ বছর ধরে পলাতক থাকার পর অবশেষে শশীভূষণ থানার পুলিশের হাতে ধরা পড়েছেন মো. আলাউদ্দিন (৩০) নামের এক পলাতক আসামী।
গ্রেপ্তারকৃত আলাউদ্দিন উপজেলার শশীভুষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৃত হাবিবুল্লাহ সিকদারের ছেলে।
শুক্রবার (৮এপ্রিল) রাতে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান পাটোয়ারী।
তিনি জানান, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে শশীভূষণ থানার উপ-পরিদর্শক (এসআই) সমেছ আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে ২০০২ সনের তৎকালীন চরফ্যাশন থানার একটি মামলায় তিন বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী মো. আাউদ্দিনকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি মিজানুর রহমান আরও জানান, গ্রেপ্তারকৃত আলাউদ্দিন ২০০৯ সালের শশীভুষণ থানার প্রতিষ্ঠার আগে চরফ্যাশন থানার দ্রুত বিচার আইনের ২০০২ এর ৪(১) মামলায় বিজ্ঞ আদালত তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো তিন মাসের দণ্ডাদেশ দেন। এর পর সে নিজেকে আড়াল করে দীর্ঘ ১৩ বছর পলাতক ছিলেন।
শনিবার ( ৯ এপ্রিল) সকালে তাকে চরফ্যাশন আদালতে পাঠানো হয়েছে।
- ১মোড়লগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ
- ২মোড়লগঞ্জে পাটের বস্তা ব্যবহার না করায় দুই ব্যবসায়ীকে জরিমানা
- ৩গোল্ডকাপ ফুটবলে বালিকা দল গঠন বাধ্যতামূলক নয়: শিক্ষামন্ত্রী
- ৪আগস্টেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
- ৫স্ক্যাভেটর দিয়ে দিনের আলোয় পাহাড় কেটে মাটি সংগ্রহের অভিযোগ
- ৬সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে
- ৭চাঁদপুরে পুলিশ হেফাজতে আসামী মৃত্যুর অভিযোগ
- ৮জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরে নতুন ডিজি, বিএসসিতে এমডি
- ৯৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
- ১০এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৪শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৭স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৮সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৯বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ১০ইসলামী ব্যাংকের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ





পাঠকের মতামত