চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী
চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো ...

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় প্রায় দুই কোটি টাকা মূল্যের ৪টি তক্ষকসহ উত্তম হালদার নামে এক পাচারকারীকে আটক করেছে র্যাব-৮ বরিশাল।
রোববার (১০ এপ্রিল) সন্ধা ৭ টার সময় নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়নে ১ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে উত্তম হালদারকে নামে একজনকে আটক করে র্যাব। উত্তম হালদার (২৯) নাজিরপুর উপজেলার উত্তর হুগরা বুনিয়া গ্রামের নিরেন হালদার এর ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়নে ১ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে উত্তম হালদারকে ৪টি তক্ষকসহ হাতে নাতে আটক করা হয়। জব্দকৃত ৪টি তক্ষকের মূল্য প্রায় দুইকোটি টাকা। র্যাব আরও জানায়, আটককৃত উত্তম হালদার অনেকদিন ধরে তক্ষক কেনাবেচায় জড়িত। বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে নাজিরপুর থানায় মামলা দায়ের হয়েছে।

পাঠকের মতামত