প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২২ ৪:৩১ পিএম
মাদক ব্যবসা-পিতা পুত্র

ইয়াবাসহ মাদক ব্যবসায় পিতা পুত্রকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ রংপুর সদর দপ্তরের সদস্যরা। বৃহস্পতিবার রাতে রংপুর নগরীর মর্ডান মোড় থেকে ৫৭৬ পিস ইয়াবা সহ তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার দুপুরে র‍্যাব-১৩ সহকারি পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল মর্ডান মোড়ে অভিযান চালিয়ে ৫৭৬ পিস ইয়াবা উদ্ধারসহ মাদক ব্যবসায়ী ময়নুল ইসলাম ও তার ছেলে মমিনুল ইসলামকে গ্রেফতার করে। তারা দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের বাড়ি নগরীর আশরতপুর এলাকায়। এঘটনায় র‌্যাব বাদি হয়ে নগরীর তাজহাট থানায় একটি মামলা করেছে।

শেয়ার

পাঠকের মতামত

সরিষাবাড়ীতে নিরপরাধ কিশোরকে মারধর করে চোর বানিয়ে ভিডিও প্রচার

​জামালপুরের সরিষাবাড়ীতে এক সহজ-সরল নিরপরাধ কিশোরকে মারধর করে সামাজিক যোগাযোগমাধ্যমে চোর হিসেবে উপস্থাপন করে ভিডিও ...

ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ময়মনসিংহে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদান করা ...