প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২২ ১২:১৪ পিএম
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি মুকুল ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার ( ২৭ এপ্রিল) সকালে সদর উপজেলার আমঝুপিতে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন আহমেদ চুন্ন উপস্থিত থেকে বস্ত্র বিতরণ এর সূচনা করেন।
এ সময় সেখানে বক্তব্য রাখেন আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, জেলা জজ কোটের প্রশাসনিক কর্মকর্তা মতিউর আশরাফ, জহুরুল ইসলাম প্রমূখ। মুকুল ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন এলাকার ৬ হাজার দুস্থদের মাঝে শাড়ি, লুঙ্গি এবং মহিলাদের পোশাক বিতরণ করা হবে।
শেয়ার

পাঠকের মতামত

পারিবারিক বিরোধের জেরে তায়েবাকে হত্যার অভিযোগ, ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে আলোচিত শিশু তায়েবা হত্যাকাণ্ডের প্রায় এক বছর পর মামলার তদন্তে চাঞ্চল্যকর ...

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ...