
করোনাভাইরাস মহামারিতে সারা বিশ্বের অর্থনীতি ব্যাপক সংকটের মুখে রয়েছে। ২০২০ সালের পরিস্থিতি আন্তর্জাতিক আর্থিক সংকট ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে চললেও গত তিন মাসে বিশ্বের শীর্ষ বিলিওনেয়ারদের অনেকের সম্পদ বৃদ্ধি পেয়েছে; যে সময়ে সারা পৃথিবীর অধিকাংশ মানুষের কাছে অর্থনৈতিক পরিস্থিতি দুঃসহ হয়ে উঠছে।
যুক্তরাষ্ট্রের বিলিওনেয়াররা ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত আরও ৫৬৫ বিলিয়ন বেশি অর্থের মালিক হয়েছেন বলে জানিয়েছে ওয়াশিংটন ডিসির পলিসি স্টাডিজ ও ক্লিয়ারওয়াটার এবং ফ্লোরিডার আমেরিকানস ফর ফেয়ার ট্যাক্সেশন। আমাজনের প্রধান জেফ বেজোস একাই ১৮ মার্চ থেকে এখন পর্যন্ত ৩৬.২ বিলিয়ন ডলার বেশি সম্পদ অর্জন করেছেন। এই সময়কালে ৪৩ মিলিয়ন মার্কিন কর্মহীনতার সুবিধা পাওয়ার জন্য আবেদন করেছেন।
নেপথ্যে কী?
আমেরিকায় স্টক মার্কেটের ঘুরে দাঁড়ানোই এর প্রধান কারণ। দেশটিতে কোভিড-১৯ এর ব্যাপক বৃদ্ধি ও ৪ কোটি ৩০ লাখ মানুষের বেকার হয়ে সরকারি সুবিধার আবেদন সত্ত্বেও শেয়ারবাজারের সূচক প্রায় রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। বিনিয়োগকারীরা বৃহৎ তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান, ওষুধ কোম্পানি ও হাসপাতালের সরঞ্জামের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানের শেয়ার কিনছেন।
মার্চের মাঝামাঝি থেকে আমাজন প্রায় ৫০ শতাংশ মুনাফা বাড়িয়েছে। এমনকি ফেসবুকও মার্চ মাসে যে পরিস্থিতি ছিল তা কাটিয়ে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গের সম্পত্তি ১৮ মার্চ থেকে প্রায় ৩০ বিলিয়ন বেড়েছে।
এ ছাড়া যেসব প্রযুক্তি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ধনীরা গত তিন মাসে সম্পত্তি বৃদ্ধি করেছেন তাদের মধ্যে রয়েছেন টেসলার অ্যালোন মাস্ক, গুগল প্রতিষ্ঠাতা সের্গেভ ব্রিন ও ল্যারি পেজ এবং মাইক্রোসফটের সাবেক সিইও স্টিভ বালম। তাদের সম্পত্তি ১৮ মার্চ থেকে বৃদ্ধি পয়েছে ১৫ বিলিয়নেরও বেশি।
জুমের প্রতিষ্ঠাতা ও সিইও এরিক উয়ানের সম্পত্তিও মহামারির সময় ব্যাপক বৃদ্ধি পেয়েছে; যার পরিমাণ ২.৫৮ বিলিয়ন। ওয়ালমার্টের অন্যতম অংশীদার ওয়ালটন পরিবারের সম্পত্তিও ব্যাপক বেড়েছে। জিম, অ্যালিস ও রব ওয়ালটন ১৯ মার্চের পরের তিন মাসে ৩ বিলিয়ন করে বেশি সম্পদের অধিকারী হয়েছেন।
আমেরিকার মহামারির কারণে কর্মহীন মানুষের সংখ্যা ২০০৮ সালের আর্থিক সংকটের চেয়ে তিনগুণ বেশি। চরম দুর্দশার সেই সময়ে বেকারত্ব যা ছিল; তাকে ছাড়িয়ে এবারের হার ২০ শতাংশে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
শুধু বিলিওনেয়াররাই নন, স্টক মার্কেটে যারা বিনিয়োগ করেছেন তারাও লাভ করেছেন।
বৈশ্বিক পরিস্থিতি
মহামারীর তিন মাস সময়ে প্রাথমিকভাবে বেশ কিছু বিলিওনেয়ার ক্ষতির মুখে পড়েছেন। অন্তত এক হাজার ৬২ জন বিলিওনেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিলিওনেয়ার তালিকা থেকে বাদ পড়েছেন আরও ২৬৭ জন। ২০১৯ সালে বিলিওনেয়ারদের মোট সম্পত্তির পরিমাণ ছিল ৮.৭ ট্রিলিয়ন ডলার; চলতি বছরে তা হয়েছে ৮ ট্রিলিয়ন।
প্রভাবশালী সাময়িকী ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিলিওনেয়ার তালিকায় যারা আছেন, তারা গত বছরের তুলনায় ৫১ শতাংশ দরিদ্র হয়ে পড়েছেন। মহামারি ও লকডাউনের ফলে মূলত লাভ করেছে অনলাইন রিটেল কোম্পানি ও প্রযুক্তি সংস্থাগুলো। গত দু’মাসে যারা লাভ করেছেন তাদের মধ্যে রয়েছেন চীনের সোস্যাল শপিং জায়ান্ট সংস্থা পিনডুয়োডুয়ো-র তলিন হুয়াং ঝেং। স্প্যানিশ রিটেল ব্র্যান্ড ইনডিটেক্সের অন্যতম প্রতিষ্ঠাতা আমানিকো ওর্টেগা। গত দুই মাস তারা লাভের মুখ দেখেছেন।
গত চার মাসে যাদের ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি তাদের মধ্যে রয়েছেন বার্কশায়ার হাথাওয়ের ওয়ারেন বুফে, এলভিএমএইচের চেয়ারম্যান বার্নার্ড আর্নল্ট, পৃথিবীর বৃহত্তম বিলাসদ্রব্য সংস্থা ও মেক্সিকোর টেলিকম বিলিওনেয়ার কার্লোস স্লিম হেলু।
ভারতের বিলিওনেয়ারদের কী অবস্থা?
ভারতের রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি বিশ্বের অষ্টম ধনীর তালিকায় উঠে এসেছেন; যুগ্মভাবে তিনি এ স্থানে রয়েছেন গুগলের সহ-প্রতিষ্ঠাতার সঙ্গে। এশিয়ার শীর্ষ এই ধনকুবের কোভিড-১৯ মহামারির আগে যে স্থানে ছিলেন, তার চেয়ে একধাপ ওপরে উঠে এসেছেন।
বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী সাইরাস পুনাওয়ালার সম্পত্তি ভারতীয় বিলিওনেয়ারদের মধ্যে দ্রুতহারে বেড়েছে; বিশ্বের হিসেবে তার সম্পত্তি বৃদ্ধির হার পঞ্চম। গত চার মাসে পুনের এই শিল্পপতির সম্পত্তি বেড়েছে ২৫ শতাংশ। সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন নির্মাতা এই কোম্পানি ইতোমধ্যে অক্সফোর্ড ইউনিভার্সিটির তৈরি ভ্যাকসিনের এক লক্ষ ডোজ উৎপাদনের জন্য আস্ট্রাজেনেকার সঙ্গে চুক্তি করেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস।
- ১বিএনপি নব্য স্বৈরাচার হওয়ার পথে হাঁটছে : নাহিদ ইসলাম
- ২ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের সহায়তায় একাধিক নতুন বিধান
- ৩স্বাস্থ্যখাতে গবেষণায় খুবই কম ব্যয় করা হচ্ছে: জিয়াউদ্দিন হায়দার
- ৪আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন কারাগারে
- ৫পাবনায় যমুনা ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী, সনদ ও ক্রেস্ট বিতরণ
- ৬মৌলিক প্রশিক্ষণ নেওয়া ৫৬ শিক্ষানবিশ এএসপিকে বদলি
- ৭ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘বাংলা কিউআর’ চালু করল ব্র্যাক ব্যাংক
- ৮আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত
- ৯সিরাজগঞ্জে নদীভাঙন কবলিতদের পাশে জেলা প্রশাসক
- ১০২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- ১জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা!
- ২নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ৩বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে ক্রীড়া সামগ্রী বিতরণ ও বৃক্ষরোপণ
- ৪চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ৫সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৬শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৭নবীনগর উপজেলা পরিষদে মাতৃদুগ্ধ কর্নার ও নারীদের নামাজের স্থান চালু
- ৮টেকসই অর্থায়নে উল্লম্ফন, কমেছে পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ
- ৯মিরসরাইয়ে পৈতৃক ভিটা রক্ষার দাবিতে সংবাদ সম্মেলন
- ১০মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী





পাঠকের মতামত