
উচ্চতর শিক্ষা গ্রহন করে চার বন্ধু মিলে শখের বশে মানিকগঞ্জের সিংগাইরে গড়ে তুলেছিলেন একটি গরুর খামার ,এখন সেটি বানিজ্যিক আকারে ধারন করায় ব্যাপক সফলতার অর্জনে মহা আনন্দিত খামার মালিক ও এলাকাবাসী। এলাকায় প্রবেশ করলে গ্রামের প্রায় সকল বাসিন্দাই চার বন্ধুর গড়ে তোলা গরুর খামার ফার্ম সাইড এগ্রো ঠিকানা জানিয়ে দেয়। তাই খুব সহজেই বলা যায় এই খামারের বেশ পরিচিত রয়েছে।
নিজের দেশে মনের প্রবল শক্তি থাকলে সাবলম্বি হওয়া যায় এমনটিই প্রমান করেছেন বিদেশী উচ্চতর শিক্ষা গ্রহণ করে এসে সিংগাইরের ছেলে ফয়সাল বিন মালেক। উপজেলার তালেবপুর নিজ গ্রামে ২০১৭ সালে অনেকটা শখের বশেই চার বন্ধু মিলে মাত্র চারটি গাভী দিয়ে শুরু করেন গরুর খামাড়। এখন এই খামারে গরুর সংখ্যা প্রায় দু’শো। আর সেই সাথে নতুন করে যুক্ত করা হয়েছে খামাড়ের গরুর গোবর থেকে বায়োগ্যাস উৎপাদন যা সরবরাহ করা হয় আশেপাশের প্রতিবেশীদের বিনামূল্যে এমনটাই জানালেন ফয়সাল।
এদিকে ফার্ম সাইড এগ্রো এর চেয়ারম্যান ফারুক আহমেদ বলেন, অনেকটা শখ থেকেই আজকের এই ব্যবসা শুরু। আসছে ঈদ। তাই গরুর যত্নটাও বেশ তোরজোর চালিয়েছি। গত দুই বছর তো করোনাকালীন সময়ে গরুর বেচাকেনা তেমনটা না হলেও এবার অনেকটাই গরু বিক্রির লক্ষমাত্রা পরিপূর্ণ হবে বলে আশা করছি।
মূলত ফার্ম সাইড এগ্রো কোনো হাটে বা বাজারে তাদের গরু বিক্রি করে না। তারা গরুগুলো বিক্রি করে থাকেন তাদের অন লাইন পেইজের মাধ্যমে ও সরাসরি ক্রেতাদের খামারে এসে পছন্দ সই গরু কিনতে পারবেন বলে জানালেন প্রতিষ্ঠানটির পরিচালক ফারহান মালেক।
অনেক ক্ষেত্রে নিজস্ব পরিবহনে ক্রেতার পছন্দ সই জায়গায় গরু পৌঁছে দেয়ার সুবিধাও রয়েছে ফার্মটিতে। তবে সেক্ষেত্রে চার্জ প্রযোজ্য।
ফয়সাল ও তার বন্ধুদের নিয়ে গড়ে তোলা খামার ফার্ম সাইড এগ্রো এখন সিংগাইরের অনেকের কাছেই পরিচিত। বিদেশ থেকে উচ্চতর শিক্ষা নিয়েও মাতৃভূমিতে ভালো কিছু করা যায়, দেশের অর্থনীতির উন্নয়নে অংশ নেয়া যায় ফার্ম সাইড এগ্রো তার প্রমাণ। সমাজে এধরনের বানিজ্যিক খামার আরও দিন দিন বৃদ্ধি পাক এমনটাই মনে করছেন এলাকাবাসী। সেই সাথে এলাকার বেকার যুবকেরাও ফয়সালদের মতো খামার তৈরীতে আগ্রহী হয়ে উঠছে।
- ১রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ২ভরিতে ৩৩২৪ টাকা কমিয়ে সোনার নতুন দাম কার্যকর
- ৩চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার
- ৪গাজীপুরে মেয়েকে ধর্ষণের ঘটনায় পিতার সশ্রম যাবজ্জীন কারাদন্ড
- ৫ইরানের বিভিন্ন শহরে হামলা ও বিস্ফোরণ
- ৬৮০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ
- ৭ঢাকাসহ দেশের ১০ জেলায় ঝড়ের শঙ্কা
- ৮দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ৯ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ১০মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ১কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ২চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৪আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৫তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৬মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ৭চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ
- ৮পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী
- ৯রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে





পাঠকের মতামত