
মেলায় যাদু প্রদর্শনীর নামে অশ্লীল নৃতে্যর বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেয়ায় এক সংবাদাদিককে বেদম পিটিয়ে গুরুতর আহত করেছে নব নির্বাচিত ইউপি চেয়ারম্যানের লোকজন। আহত সংবাদকর্মীকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়আলমপুর ইউনিয়নের ধর্মদাসপুর বারুনীর মেলায় এ ঘটনা ঘটে।
সাংবাদিক মিনহাজুল মিলন জানায়, পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিমের নেতৃত্বে গত বৃহস্পতি ও শুক্রবার ধর্মদাসপুর বারুনী মেলায় যাদু প্রদর্শনীর নামে টিকিট কেটে অশ্লীল নৃত্য পরিবেশন করে আসছিল।
শুক্রবার রাতে ওই মেলায় গিয়ে অশ্লীল নৃত্যের বিরুদ্ধে ফেসবুকে একটি পোস্ট দেয়। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসলে তাৎক্ষণিক ওই নৃত্য বন্ধ করে দেয়। এতে চেয়ারম্যানসহ তার লোকজন ক্ষিপ্ত হয়ে মেলার মধ্যেই তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মিলন জানান, চেয়ারম্যান সেলিমের নির্দেশে ফুফাতো ভাই রতন, চাচাতো ভাই রবিউল, মামা মাসুদ, খালাতো ভাই শফিকসহ সেরাজুল, আরফানসহ ১০/১২ জন তাঁর উপর অতর্কিতে হামলা চালায়। চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিম জানান, আমি কোন নির্দেশ দেইনি। সাংবাদিক আহত হওয়ার খবর শুনে তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। বিষয়টি খুবই দুঃখজনক। স্থানীয় সাংবাদিকরা ঘটনার নিন্দা জানিয়ে দায়ী ব্যক্তিদের ত দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন।
উল্লেখ্য, উপজেলার বড় আলমপুর ইউনিয়নে গত ৩১ জানুয়ারী নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে হাফিজুর রহমান সেলিম চেয়ারম্যান
নির্বাচিত হলেও মামলা সংক্রান্ত জটিলতার কারণে এখনো তিনি শপথ নিতে পারেন নি।
- ১নতুন বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী
- ২কুড়িগ্রামে নানা কর্মসূচিতে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস
- ৩কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৪কুষ্টিয়ায় বাঁশ-বেত শিল্পের নতুন সম্ভাবনা
- ৫যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৬হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
- ৭কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৮২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের ঘাটতি ৮৭ হাজার কোটি টাকা
- ৯সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি
- ১০উষ্ণমণ্ডলের তুলনায় নাতিশীতোষ্ণ অঞ্চলে জীববৈচিত্র্য বিলুপ্তির ঝুঁকি বেশি
- ১‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’: ইতিহাসের শিক্ষা, বৈষম্যহীন সমাজ ও ভবিষ্যতের বাংলাদেশ
- ২এবার ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪শাপলা চত্বর হত্যাকাণ্ড ও কাউন্সিলর একরাম হত্যার বিচার শুরু হয়েছে
- ৫৫ আগস্ট ঘিরে নাশকতার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: ডিবিপ্রধান
- ৬মৌলভীবাজারে চা শ্রমিকদের উত্থাপিত মজুরি সংসদে বাতিলে বিক্ষোভ সমাবেশ
- ৭মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৮সাতক্ষীরার ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড, নিরাপদে সরানো হলো রোগীদের
- ৯বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই না
- ১০বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে





পাঠকের মতামত