
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে এক হামলার ঘটনায় জাতিসংঘের তিন শান্তিরক্ষী নিহত ও আরও ছয় জন আহত হয়েছেন।
এক বিবৃতিতে জাতিসংঘ জানিয়েছে, বুধবার দেশটির মধ্যাঞ্চলে আগে থেকে পেতে রাখা একটি বোমা শান্তিরক্ষীদের বহরের গাড়ির আঘাতে বিস্ফোরিত হওয়ার পর অজ্ঞাত হামলাকারীরা তাদের ওপর গুলিবর্ষণ করে।
টিম্বাকটু অঞ্চলের বামবারা-মাউদে শহরের প্রায় ২০ কিলোমিটার উত্তরে হামলার এ ঘটনা ঘটে। কারা হামলাটি চালিয়েছে তা পরিষ্কার নয়।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই অঞ্চলে আল কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কিত জঙ্গি গোষ্ঠীগুলির তৎপরতার রয়েছে, এদের কারণে পশ্চিম আফ্রিকার দেশগুলোর অধিকাংশ এলাকা অরক্ষিত হয়ে পড়েছে।
নিহত শান্তিরক্ষীরা আইভরি কোস্ট থেকে এসেছিলেন বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মালির জাতিসংঘ মিশনে (এমআইএনইউএসএমএ) ১৩ হাজারেরও বেশি সেনা সদস্য রয়েছে। তারা দেশটির উত্তরাঞ্চলে ও মধ্যাঞ্চলে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সহিংসতা দমন করার দায়িত্বে নিয়োজিত রয়েছেন।
শুরুর পর থেকে এ মিশনের প্রায় ২৩০ জন সদস্য প্রাণ হারিয়েছেন। এতে জাতিসংঘের ১২টিরও বেশি শান্তিরক্ষা মিশনের মধ্যে এটি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৬হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত
- ১০বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ





পাঠকের মতামত