
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন শুধু উত্থানই নয় ঢাকা স্টক এক্সচেঞ্জর (ডিএসই) বাজার মূলধনে রেকর্ড গড়েছে। আজ ডিএসইতে বাজার মূলধন এ যাবতকালের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ পাঁচ লাখ ১ হাজার কোটি টাকার ঘরে পৌঁছেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ডিএসইর বাজার মূলধন ৫ লাখ ১ হাজার ৭০৯ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা পৌঁছায়। যা এযাবতকালের মধ্যে সর্বোচ্চ। বাজার মূলধন ১১ হাজার ৩৯৩ কোটি ৩৭ লাখ ৫২ হাজার টাকা বেড়েছে। বুধবার (১৩ জানুয়ারি) ডিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৯০ হাজার ৩১৬ কোটি ৩৭ লাখ ৫২ হাজার টাকার।
এর আগে ১২ জানুয়ারি বাজার মূলধন ১২ হাজার ৫০০ কোটি ৬ লাখ ৮৬ হাজার টাকা বেড়ে ৪ লাখ ৯৩ হাজার ৭৫১ কোটি ১২ লাখ ৯৪ হাজার টাকায় পৌঁছায়। এদিনটিও বাজার মূলধন রেকর্ড পরিমাণে অবস্থান করে। আগের দিন অর্থাৎ ১১ জানুয়ারি বাজার মূলধন ছিল ৪ লাখ ৮১ হাজার ২৫১ কোটি ৬ লাখ ৮ হাজার টাকায়।
দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৯০৯ পয়েন্টে। ডিএসইর এই সূচকটি ১ বছর ১১ মাস ১৫ দিন বা সাড়ে ২৩ মাস বা ৪৩৩ কার্যদিবস পর ৫ হাজার ৯০০ পয়েন্ট অতিক্রম করল। এর আগে সর্বশেষ ২০১৯ সালের ২৯ জানুয়ারি সূচকটি ৫ হাজার ৯২৪ পয়েন্টে অবস্থান করছিল।
আর ডিএসই শরিয়াহ সূচক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩২৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২২৩৬ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৯ টির, দর কমেছে ১৩৩টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭০টির।
ডিএসইতে ২ হাজার ৭০ কোটি ৮৫ লাখ টাকা লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৩৭ কোটি ৬৪ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ১০৮ কোটি ৪৯ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ২১৯ পয়েন্টে।
সিএসইতে ২৮৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৩৭টির দর বেড়েছে, কমেছে ১০৭টির আর ৪২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৮৩ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
- ১এনএসইজেডে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম
- ২১৬ বছরে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: চট্টগ্রামে আইনমন্ত্রী
- ৩খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি
- ৪বাজারের ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক
- ৫অনেক বছর পরে মানিকগঞ্জবাসীর স্বপ্ন পূরণের সুযোগ এসেছে: পর্যটন মন্ত্রী
- ৬নড়াইলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি সম্পন্ন
- ৭তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়াল বিএসইসি
- ৮জুলাই নেতৃবৃন্দের অংশগ্রহণে ইবিতে ‘রিমেম্বারিং জুলাই’ শীর্ষক আলোচনা অনুষ্ঠিত
- ৯২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৮ হাজার ৪৭ কোটি টাকা
- ১০মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা
- ১সার্ককে আরও গতিশীল করতে চায় বাংলাদেশ-মালদ্বীপ
- ২কোনো একসময় বাংলাদেশ বিশ্বকাপ ফুটবল খেলবে : ক্রীড়া প্রতিমন্ত্রী
- ৩তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
- ৪বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ৫চলতি অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার
- ৬সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত অন্তত ৩৫
- ৭সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে
- ৮সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না
- ৯চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
- ১০চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার বাবলু মারা গেছেন





পাঠকের মতামত