
বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারের সব সূচক বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন সামান্য কমেছে। একই সাথে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনির দর কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ৩১ হাজার কোটি টাকা ফিরেছে।
জানা গেছে, সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৭০ হাজার ২৭০ কোটি ৩ লাখ ৮৫ হাজার টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৪ লাখ ১ হাজার ৭০৯ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বিনিয়োগকারীরা ৩১ হাজার ৪৩৯ কোটি ৬০ লাখ ৯৫ হাজার টাকা মূলধন ফিরে পেয়েছে।
বিদায়ী সপ্তাহে পাঁচ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯ হাজার ৩৪৩ কোটি ২৯ লাখ ৪৬ হাজার ৯২১ টাকার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৬০৭ কোটি ৮৯ লাখ ২১ হাজার ৯৪৯ টাকা বা ৬.১১ শতাংশ কম হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৯ হাজার ৯৫১ কোটি ১৮ লাখ ৬৮ হাজার ৮৭০ টাকার।
ডিএসইতে বিদায়ী সপ্তাহে গড় লেনদেন হয়েছে ১ হাজার ৮৬৮ কোটি ৬৫ লাখ ৮৯ হাজার ৩৮৪ টাকার। আগের সপ্তাহে গড় লেনদেন হয়েছিল ১ হাজার ৯৯০ কোটি ২৩ লাখ ৭৩ হাজার ৭৭৪ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে গড় লেনদেন ১২১ কোটি ৫৭ লাখ ৮৪ হাজার ৩৯০ টাকা কম হয়েছে।
সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৮৭ পয়েন্ট বা ৫.১১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৯০৯ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৫৭ পয়েন্ট বা ৪.৫৫ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৮৮ পয়েন্ট বা ৯.২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩২৩ পয়েন্টে এবং ২২৩৬ পয়েন্টে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৬৪টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪৬টির বা ৪০.১০ শতাংশের, কমেছে ১৬৮টির বা ৪৬.১৫ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির বা ১৩.৭৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৪৪১ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৮৯৬ টাকার। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪৮৩ কোটি ৭১ লাখ ৯৭ হাজার ৫৭১ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন ৪২ কোটি ৪৩ লাখ ৪৬ হাজার ৬৭৫ টাকা বা ৮.৭৭ শতাংশ কমেছে।
সপ্তাহটিতে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৮৭৬ পয়েন্ট বা ৫.৩৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ২২৫ পয়েন্টে। সিএসইর অপর সূচকগুলোর মধ্যে সিএসসিএক্স ৫৩১ পয়েন্ট বা ৫.৩৮ শতাংশ, সিএসই-৩০ সূচক ৮২৮ পয়েন্ট বা ৬.৪৮ শতাংশ, সিএসই-৫০ সূচক ৯১ পয়েন্ট বা ৭.৫৯ শতাংশ এবং সিএসআই ৫০ পয়েন্ট বা ৪.৮৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০ হাজার ৩৯১ পয়েন্টে, ১৩ হাজার ৬০০ পয়েন্টে, ১ হাজার ৩০৮ পয়েন্টে এবং ১ হাজার ৯৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
সপ্তাহজুড়ে সিএসইতে ৩২৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২৭টির বা ৩৯.০৭ শতাংশের দর বেড়েছে, ১৪৬টির বা ৪৪.৯২ শতাংশের কমেছে এবং ৫১টির বা ১৫.৬৯ শতাংশের দর অপরিবর্তিত রয়েছে।
- ১৮৬ ডেপুটি অ্যাটর্নি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
- ২এনসিপি নতুন বন্দোবস্ত বাস্তবায়নের নামে ভন্ডের রাজনীতি করছে: রাশেদ খাঁন
- ৩প্রথমার্ধে মুনাফায় ৮৬% প্রবৃদ্ধি বাংলাদেশ ফাইন্যান্সের
- ৪সরিষাবাড়ীতে ট্রান্সফরমার চুরিরোধ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
- ৫বাণিজ্য ও বিদ্যুৎসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-নেপাল
- ৬বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার
- ৭একটি সাক্ষরের ভুলে ভেঙে গেল পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন
- ৮ডিবেটিং এডুকেশন সোসাইটির নতুন সভাপতি হেলাল উদ্দিন, সম্পাদক মহিউদ্দিন
- ৯বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, তিন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত
- ১০ছয় মাসে ইসলামী ব্যাংকের লোকসান ১,৩১৬ কোটি টাকা
- ১নেশা চক্রের খপ্পরে অচেতন গরু ব্যবসায়ী, উদ্ধারের দুই দিন পর পরিবারের কাছে ফিরিয়ে দিল ‘আজকের তারুণ্য’
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩জবির নতুন ক্যাম্পাস প্রকল্প নিয়ে ভয়ংকর নীলনকশা
- ৪লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
- ৫শুধু নিরাময় নয়, রোগ প্রতিরোধে মনোযোগ দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ৬সরকারি বীজ খোলা বাজারে অবৈধভাবে বিক্রির দায়ে ৭ দিনের কারাদণ্ড
- ৭জুলাই আন্দোলন ছিল দীর্ঘদিনের ক্ষোভের বিস্ফোরণ: জাহিদুল ইসলাম
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ
- ১০‘অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল’ পাওয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাকে সংবর্ধনা





পাঠকের মতামত