চায়না অর্থনৈতিক অঞ্চল শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে: অর্থমন্ত্রী
চট্টগ্রামের আনোয়ারায় গড়ে ওঠা চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (সিইআইজেড) প্রকল্প শুধু আনোয়ারা নয়, পুরো ...

পিরোজপুরের ইন্দুরকানীতে ৯৯৯ এ ফোন পেয়ে হাত-পা বাধা অজ্ঞাত তরুনীর লাশ উদ্ধার করেছে ইন্দুরকানী থানার পুলিশ। স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পূর্ব চরবলেশ্বর এলাকায় কচাঁ নদীর তীরে ভাসমান অবস্থায় অর্ধগলিত অজ্ঞাত তরুনীর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা ৯৯৯ এ ফোন দিলে ইন্দুরকানী থানার পুলিশ ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
ইন্দুরকানী থানার ওসি মোঃ এনামুল হক জানান, ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে অর্ধগলিত হাত-পা ইট দিয়ে বাধা অবস্থায় তরুনীর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তার আনুমানিক বয়স ২৫/২৭ বছর হতে পারে। লাশ সনাক্তের জন্য পিরোজপুর মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

পাঠকের মতামত