প্রকাশিত: জুন ২, ২০২২ ৮:৫৪ পিএম

সুনামগঞ্জ শহরের জলাবদ্ধতার সমস্যা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা উন্নতিকরন,কামারখাল সহ অন্যান্য খাল ও জলাশয় পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন পরবর্তী কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের মাল্টিপাটি অ্যাডভোকেসি ফোরামের আয়োজনে এ মানববন্ধন ও কর্মপরিকল্পনা সভা বৃহস্পতিবার সকালে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী প্রাঙ্গন ও মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

মানববন্ধন পরবর্তী অনুষ্ঠিত কর্মপরিকল্পনা সভায় সভাপতিত্ব করেন মাল্টিপাটি অ্যাডভোকেসি ফোরাম সুনামগঞ্জের সভাপতি পৌর ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক ও জেলা আ’লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক শাহ আবু নাসের। ইউএসএআইডি ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় অনুষ্ঠিত মানববন্ধন ও সভায় শহরের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ছাত্রলীগ নেতা মুহিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মপরিকল্পনা সভায় বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কো-অর্ডিনেটর রাহিমা বেগম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদক নিগার সুলতানা কেয়া, মহিলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিনা বেগম, জেলা বিএনপি’র সহ-সভাপতি মো. রেজাউল হক, জেলা মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসমা আক্তার লায়লা, জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দা ফারহান ইমা, সুবর্ণা দেব, বিশ্বজিৎ প্রমুখ। বক্তারা, শহরের অবৈধ দখলদারদের কবল থেকে কামারখালসহ অন্যান্য সকল খাল ও জলাশয় উদ্দারের জন্য বৃহত্তর আন্দোলন গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করে কামারখালসহ সকল জলাশয় উদ্ধারে জেলা প্রশাসন, সুনামগঞ্জ পৌরকর্তৃপক্ষ ও রাজনৈতিক নেতৃবৃন্দের কঠোর হস্তক্ষেপে এর নিরসন সম্ভব বলে মনে করেন।

তারা বলেন, কামালখালসহ সকল জলাশয় উদ্দার করতে প্রয়োজনে আমরা রাস্তায় নামবো। সুতরাং শহর রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং ঐক্যবদ্ধ থেকে উদ্ধার কাজে সহযোগিতা করতে হবে।

শেয়ার

পাঠকের মতামত

জামায়াতের এমপি মোমিনের ইমামতিকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত হাতাহাতি

পাবনার সাঁথিয়ার একটি মসজিদে পাবনা-১ (সাঁথিয়া) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের ইমামতীতে জুম্মার ...

প্রতিমন্ত্রী টুকু শিক্ষার্থীদের মেধা বিকাশে পরিবার, শিক্ষক ও সমাজকে একযোগে কাজ করতে হবে  

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ ...

পদ্মা সেতু-রেল সংযোগের সুফলও কাজে লাগছে না নাব্যতা সংকট ও কাস্টমস জটিলতায় ধুঁকছে মোংলা বন্দর

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলার অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এবং বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর ...

সরকার গঠন করেই তারেক রহমান প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছেন: খোকন তালুকদার

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার ...

রাজনগরে যাবজ্জীবন সাজা ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার

মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি টোকন ওরফে ...