প্রকাশিত: জুন ৯, ২০২২ ৭:৪৩ পিএম

আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্য জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটকে গরিববান্ধব বাজেট বলে মনে করছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দেশের ৫১তম এবং সর্ববৃহৎ ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন। অধিবেশন শেষে সাংবাদিকদের এ প্রতিক্রিয়া জানান তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

তিনি বলেন, যুদ্ধের কারণে ইউরোপ-আমেরিকা থেকে শুরু করে সমগ্র পৃথিবীব্যাপী মূল্যবৃদ্ধি ঘটেছে। সেটির পরিপ্রেক্ষিতে বিশ্বব্যাপী যে অর্থনৈতিক মন্দা চলছে, তা কতদিনে শেষ হবে সেটি কেউ জানে না। সেজন্য অভ্যন্তরীণ উৎপাদনের ওপর জোর দেওয়া হয়েছে। একইসঙ্গে সোশ্যাল সেফটি নেট বা সামাজিক নিরাপত্তা বেষ্টনি বাড়ানো হয়েছে যাতে নিম্ন আয়ের মানুষ সুরক্ষা পায়। এটি গরিববান্ধব বাজেট।

এ সময় গতানুগতিকভাবে সব বাজেটের বিষয়ে নেতিবাচক মন্তব্যকারীদের সমালোচনা করেন ড. হাছান। তিনি বলেন, ‘প্রতিবার বাজেট পেশ করার পর বিএনপিসহ কিছু রাজনৈতিক দল, কিছু সংস্থা ও বুদ্ধিজীবী বরাবর নেতিবাচক কথা বলে এসেছেন। যা তারা আজকেও হয়তো বলবেন, কালকেও বলবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে গত সাড়ে ১৩ বছরে সমস্ত নেতিবাচক মন্তব্য ও প্রতিকূলতা সত্ত্বেও বাংলাদেশ এগিয়ে গেছে। এই করোনা মহামারির মধ্যেও বাংলাদেশ এগিয়ে গেছে।’

এ বাজেটের মাধ্যমে বাংলাদেশ অর্থনীতিকে সুসংহত করে সমস্ত প্রতিকূলতার মধ্যেও এগিয়ে যাবে, প্রত্যয় ব্যক্ত করেন মন্ত্রী হাছান মাহমুদ।

শেয়ার

পাঠকের মতামত

ডপলার রিসার্চের জরিপ প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ

দেশের দুই-তৃতীয়াংশ মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তুষ্ট বলে এক জাতীয় জনমত জরিপে উঠে এসেছে। ...

বিদ্যুৎ সংকটে বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই: তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ...

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে গণমাধ্যম বর্তমানে সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে। এ কথা বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ...

সিইসি রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে

দীর্ঘ ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচনের সমস্ত প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। ব্যালটের গোপনীয়তার ...

পররাষ্ট্র মন্ত্রণালয় কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশির পরিচয় নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। ...