
পিজ্জা খেতে মন চাইলে রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই, এটি আপনি তৈরি করতে পারবেন বাড়িতেই। বাড়িতে রান্না করা গরুর মাংস থাকলে তা দিয়ে খুব সহজে তৈরি করা যাবে সুস্বাদু এই খাবার। এতে সময় এবং খরচ, দুটোই সাশ্রয় হবে। চলুন তবে জেনে নেওয়া যাক বিফ পিজ্জা তৈরির সহজ রেসিপি-
পিজ্জা রুটি তৈরি করতে যা লাগবে
ময়দা- ১ কাপ
তেল- ১ টেবিল চামচ
লবণ- ১/২ চা চা এর একটু কম
চিনি- ১ টেবিল চামচ
ইস্ট- ১ চা চামচ
হালকা গরম কুসুম দুধ- ১/২ কাপ
টপিং এর জন্য যা লাগবে
রান্না করা বিফ ঝুরি করে নেওয়া- পরিমাণমতো
ডিম- ১টি(সামান্য লবন দিয়ে ফেটে ঝুরি করে নেয়া)
ক্যাপসিকাম ও টমেটো- স্লাইস করা
পেয়াজের রিং- পরিমাণ মতো
টমেটো বা পিজ্জা সস- স্বাদমতো
চিজ ও অরিগানো- পরিমাণমতো
গোলমরিচ গুঁড়া- সামান্য।
যেভাবে তৈরি করবেন
প্রথমে ১/২ কাপ কুসুম গরম দুধের মধ্যে চিনি ও ইস্ট দিয়ে নেড়ে ১০ মিনিট এর জন্য ঢেকে রেখে দিন ইস্ট এক্টিভ হওয়ার জন্য। এবার একটি বোলে ময়দা, তেল ও লবণ ভালোভাবে মিক্স করে ইস্টের মিশ্রণ দিয়ে একটি নরম ডো করে নিন। সামান্য ময়দা দিয়ে ১০ মিনিটের মতো ভালোভাবে ময়ান করে নিন। এবার ডোয়ের উপর সামান্য তেল দিয়ে মেখে কোনো গরম স্থানে ঢেকে রেখে দিন ২ ঘণ্টার মতো।
২ ঘণ্টা পর ডো ফুলে ডাবল হয়ে যাবে। এবার হাত দিয়ে চেপে ডো-এর ভেতরের বাতাস বের করে ফেলতে হবে। একটি বেকিং ট্রেতে তেল ব্রাশ করে তাতে ডো নিয়ে পিজ্জার রুটির মতো শেপ করে নিতে হবে। এবার রুটির উপর সস দিয়ে মাখিয়ে নিতে হবে। তারপর দিতে হবে বিফ ঝুুরি। এরপর টমেটো ক্যাপসিকাম স্লাইস ও পেয়াজের রিং দিয়ে সাজিয়ে নিতে হবে। এরপর ছড়িয়ে দিন চিজ, সামান্য অরিগানো ও গোলমরিচের গুঁড়া। পিজ্জার টপিং চাইলে আপনার ইচ্ছামতোও দিতে পারেন। এবার ওভেন প্রি হিট করে নিয়ে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ২০-২৫ মিনিট বেক করলেই তৈরি হয়ে যাবে পিজ্জা।
- ১জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ২১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৩আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৪জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৫জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৬‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৭জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৮জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ৯তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ১০মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৫যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি
- ১০‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের





পাঠকের মতামত