
পাকোড়া সাধারণত আমরা সবজি দিয়েই তৈরি করে খাই। কিন্তু এটি চাইলে তৈরি করতে পারেন মাংস কিংবা মাছ দিয়েও। ভাবছেন মাছের কাঁটার কী হবে? এখানে নিতে হবে মাছের মাংসল অংশ, যেখানে কাঁটা নেই। উপরের চামড়াও বাদ দিতে হবে। এক্ষেত্রে ভেটকি, শোল, পাঙ্গাস, কর্ড, পোয়া, কিং ফিশ ইত্যাদি মাছ বেছে নিতে পারেন। চলুন জেনে নেওয়া যাক ফিশ পাকোড়া তৈরির রেসিপি-
তৈরি করতে যা লাগবে
ফিশ ফিলেট (টুকরো করে কাটা)- ৩০০ গ্রাম
লবণ- স্বাদমতো
হলুদ- সামান্য
মরিচ গুঁড়া- ১ চা চামচ
আদা ও রসুন বাটা- ১/২ চা চামচ।
বেসনের গোলা তৈরিতে যা লাগবে
ডিম- ছোট ১টি
টক দই- ১/৪ কাপ
লবণ- সামান্য
বেসন- ১/৩ কাপ
চালের গুঁড়া- ২ টেবিল চামচ
লবণ- ১/৩ চা চামচ
জিরা- ১/৪ চা চামচ
তেল- ভাজার জন্য
চাট মশলা ও লেবুর রস- পরিবেশনের জন্য।
যেভাবে তৈরি করবেন
টুকরো করে কাটা ভেটকি মাছের ফিলেটের সঙ্গে লেবুর রস, লবণ, হলুদ ও আদা-রসুনবাটা দিয়ে ভালো করে মেখে ২০ মিনিট রেখে দিন। এবার একটি বাটিতে ডিম, লবণ ও টকদই দিয়ে ভালো করে ফেটে নিন। এরপর তাতে বেসন, চালের গুঁড়া ও জিরা দিয়ে ভালো করে মিশিয়ে গোলা তৈরি করে নিন। এবার মাছের টুকরাগুলো গোলায় ডুবিয়ে ডুবো তেলে মচমচে করে করে ভেজে নিন।
বিপি/এএস
- ১জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ২১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৩আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৪জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৫জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৬‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৭জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৮জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ৯তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ১০মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৫যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি
- ১০সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি





পাঠকের মতামত