
উৎসবের আয়োজনে মাংসের নানা পদ থাকে। মাংস দিয়ে তৈরি করা যায় বিভিন্ন স্বাদের খাবার। গতানুগতিক রেসিপির বাইরে ভিন্ন কিছু রান্না করে সবাইকে চমকে দিতে পারেন। খাসির মাংস দিয়ে তৈরি করতে পারেন সুস্বাদু কোরমা। এটি পরিবেশন করা যাবে পোলাও, ভাত, পরোটা ইত্যাদির সঙ্গে। চলুন জেনে নেওয়া যাক খাসির মাংসের কোরমা তৈরির রেসিপি-
তৈরি করতে যা লাগবে
টক দই- ১/৪ কাপ
গোলমরিচের গুঁড়া- আধা চা চামচ
লবণ- স্বাদমতো
দারুচিনি- ২ টুকরা
লবঙ্গ- ২টি
এলাচ- ৩টি
গোলমরিচ- ৬টি
পেঁয়াজ কুচি- ১/৪ কাপ
বাদাম বাটা- ২ টেবিল চামচ
সয়াবিন তেল- ১/৪ কাপ
ঘি- ২ টেবিল চামচ
তেজপাতা- ২-৩টি
আদা বাটা- ১ চা চামচ
রসুন বাটা- ১ চা চামচ
ধনিয়া গুঁড়া- ১ চা চামচ
জিরার গুঁড়া- আধা চা চামচ
গরম মসলার গুঁড়া- আধা চা চামচ
আলু বোখারা- ৬টি
কেওড়া জল- ১ চা চামচ
পেঁয়াজ বাটা- ১/৪ কাপ
আস্ত কাঁচা মরিচ- কয়েকটি।
যেভাবে তৈরি করবেন
মাংস ধুয়ে নিন। এরপর তাতে ১ টেবিল চামচ লবণ দিয়ে মেখে রাখুন মিনিট ত্রিশেক। এরপর আরেকবার ধুয়ে নিন। এবার মাংস টক দই, লবণ ও গোলমরিচের গুঁড়া দিয়ে মেখে রেখে দিন আধা ঘণ্টার জন্য। চুলায় মাঝারি আঁচে সয়াবিন তেল ও ঘি গরম করে নিন। তাতে গরম মসলা ও পেঁয়াজ কুচি ভেজে নিন। এরপর বাদাম বাটা, আদা ও রসুন বাটা দিয়ে দিন। কিছুক্ষণ ভেজে তাতে গুঁড়া মসলাগুলো দিয়ে দিন। পেঁয়াজ বাটা দিয়ে ভুনে পানি দিয়ে মসলা কষিয়ে নিন। রান্নার হাঁড়ি মিনিট পাঁচেকের জন্য ঢেকে দিন। তেল ভেসে উঠলে তাতে মাংস দিয়ে কষিয়ে নিন। পরিমাণমতো পানি দিয়ে ঢেকে দিন। চল্লিশ মিনিটের মতো সেদ্ধ করুন। মাঝে মাঝে নেড়ে দিন। সেদ্ধ হয়ে গেলে আস্ত কাঁচা মরিচ, আলু বোখারা ও কেওড়া জল দিয়ে নেড়ে ঢেকে দিন আরও পাঁচ মিনিটের জন্য। এরপর নামিয়ে পরিবেশন করুন।
বিপি/এএস
- ১জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ২১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৩আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৪জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৫জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৬‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৭জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৮জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ৯তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ১০মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৫কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের
- ১০সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি





পাঠকের মতামত