সরিষাবাড়ীতে নিরপরাধ কিশোরকে মারধর করে চোর বানিয়ে ভিডিও প্রচার
জামালপুরের সরিষাবাড়ীতে এক সহজ-সরল নিরপরাধ কিশোরকে মারধর করে সামাজিক যোগাযোগমাধ্যমে চোর হিসেবে উপস্থাপন করে ভিডিও ...

বগুড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে শাকপালা এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর।
এছাড়া এ ঘটনায় সেনাবাহিনী ও বিজিবির চারজন সদস্যসহ দশজন গুরুতর আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া কৈগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সৈকত হাসান।
সৈকত হাসান জানান, রংপুর থেকে বরিশালগামী তুহিন পরিবহন দুপুর ১২টার দিকে শাকপালা এলাকায় পৌছালে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক ব্যক্তি মারা যান এবং দশজন যাত্রী গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
তিনি আরও জানান, এ ব্যাপারে হাইওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা নিবে।

পাঠকের মতামত