
জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, দেশটিতে ডিজেলের দাম লিটারপ্রতি কমানো হয়েছে ৪০.৫৪ রুপি এবং পেট্রলের দাম লিটারে সাড়ে ১৮ রুপি কমানো হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার তিনি এ ঘোষণা দেন বলে জিও টিভির প্রতিবেদনে জানানো হয়েছে।
জাতির উদ্দেশে দেয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বেঁধে দেয়া শর্তের কারণে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জ্বালানি তেলের দাম বাড়িয়েছিল। ওই শর্ত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতৃত্বাধীন বিগত সরকার মেনে নিয়েছিল, তবে আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে বর্তমান সরকার জনগণকে স্বস্তি দিতে গুরুত্বপূর্ণ পণ্যটির দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
তিনি বলেন, পাকিস্তানে পেট্রলের দাম লিটারে সাড়ে ১৮ রুপি কমানো হয়েছে। অন্যদিকে ডিজেলের দাম লিটারপ্রতি কমানো হয়েছে ৪০.৫৪ রুপি।
নতুন তালিকা অনুযায়ী, প্রতি লিটার পেট্রল মিলবে ২৩০.২৪ রুপিতে। অন্যদিকে এক লিটার ডিজেলের দাম পড়বে ২৩৬ রুপি।
এদিকে সব ধরনের তরল জ্বালানির ওপর শুল্কহার অপরিবর্তিত রেখেছে পাকিস্তান।
ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, বর্তমান জোট সরকার উত্তরাধিকার সূত্রে ঝামেলাপূর্ণ অর্থনীতির বোঝা বইছে।
তিনি বলেন, আইএমএফের সঙ্গে করা চু্ক্তিতে পদদলিত হয়েছে আগের সরকার। তারা বর্তমান সরকারের জন্য ল্যান্ডমাইন পুঁতে রেখে গেছে।
শাহবাজ শরিফ বলেন, কোষাগার ফাঁকা হওয়ার পরও আগের সরকার তাদের বিদায়বেলায় জ্বালানির দাম কমিয়েছে। উত্তরসূরিদের বিপদে ফেলতেই এমনটা করা হয়েছে।
জ্বালানির মূল্যবৃদ্ধিতে সমাজের সুবিধাবঞ্চিত অংশ চাপে ছিল স্বীকার করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সামনে অন্য কোনো পথ খোলা ছিল না। আমাদের কঠোর ব্যবস্থা নিতে হয়েছিল।
‘এরপরও এ পর্যায়ে এসে আল্লাহর রহমতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে শুরু করেছে এবং তার দয়ায় আজ (বৃহস্পতিবার) আমরা দাম কমানোর সুযোগ পেলাম।’
বিপি/ আইএইচ
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৪চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ১০কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত





পাঠকের মতামত