
ভারতে কর্ণাটকের একটি পাথরখনি এলাকায় প্রবল বিস্ফোরণে অন্তত আটজন নিহত হয়েছেন। বিস্ফোরণের মাত্রা এতটাই শক্তিশালী ছিল যে কয়েক কিলোমিটার দূরেও অনুভূত হয়েছে এর প্রভাব। তবে বিস্ফোরণটি ডিনামাইট নাকি অন্য কোনো কিছুর কারণে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টা ২০ মিনিটে কর্ণাটকের শিবমোগা এলাকায় শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এর প্রভাব এতটাই তীব্র ছিল যে, অনেকে এটিকে ভূমিকম্প মনে করেছেন। বিস্ফোরণের ধাক্কায় ১৫ থেকে ২০ কিলোমিটার পর্যন্ত এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
বিস্ফোরণস্থলের কাছাকাছি এলাকার রাস্তায় বড় ফাটল দেখা দিয়েছে। ভেঙে পড়েছে অসংখ্য বাড়ির জানালার কাচ। এসময় আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন লোকজন।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আবালাগিরি গ্রামের হোনাসুদির কোনো পাথরখনিতে বিস্ফোরণটি হতে পারে। তবে আরও বিস্ফোরক থাকতে পারে আশঙ্কায় ঘটনাস্থলে পুলিশ ঢুকতে পারেনি। এর বদলে বোম্ব স্কোয়াড ডাকা হয়েছে। অবরুদ্ধ করে দেয়া হয়েছে গোটা এলাকা।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার বলেছেন, শিবমোগা থেকে পাঁচ-ছয় কিলোমিটার দূরে একটি বিস্ফোরণ ঘটেছে। এতে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।
ভারতীয় বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, খনির কাজে ট্রাকে করে বিস্ফোরক নিয়ে যাওয়ার সময় প্রবল বিস্ফোরণ ঘটে। এতে ট্রাকটিতে থাকা বেশ কয়েকজন নিহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে নিহতদের কাউকে চিহ্নিত করা যায়নি।
ট্রাকের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের এডিজি প্রতাপ রেড্ডিও। তিনি জানিয়েছেন, ওই এলাকায় একটি ক্ষতিগ্রস্ত ট্রাক দেখা গেছে। তবে ওই ট্রাকেই কোনো বিস্ফোরক ছিল নাকি সেটি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে তা এখনো নিশ্চিত নয়। সূত্র: আনন্দবাজার পত্রিকা
- ১বাংলাদেশ-ভারতের পণ্য আমদানিতে মার্কিন শুল্ক ১০ শতাংশ
- ২বৃষ্টিমুখর পরিবেশে ঢাকার বায়ুর মান ‘ভালো’
- ৩রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন আজ
- ৪ভরিতে ৩৩২৪ টাকা কমিয়ে সোনার নতুন দাম কার্যকর
- ৫চট্টগ্রামে ধর্ষণ মামলায় গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে স্থায়ী বহিষ্কার
- ৬গাজীপুরে মেয়েকে ধর্ষণের ঘটনায় পিতার সশ্রম যাবজ্জীন কারাদন্ড
- ৭ইরানের বিভিন্ন শহরে হামলা ও বিস্ফোরণ
- ৮৮০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ
- ৯ঢাকাসহ দেশের ১০ জেলায় ঝড়ের শঙ্কা
- ১০দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ১কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ২চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৪তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ৫মাদকসেবী-বখাটেদের চিন্হিত করে আইনের আওতায় আনতে হবে : সাতক্ষীরা জেলা প্রশাসক
- ৬চাঁদপুরে মসজিদের সম্পত্তি ভোগ করার অভিযোগ, মুসল্লিদের বিক্ষোভ
- ৭প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে
- ৮পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে : কৃষিমন্ত্রী
- ৯রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারবেন, সংবিধানে সেই সুযোগ আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- ১০সূচকের বড় পতনে কমেছে লেনদেনও





পাঠকের মতামত