প্রকাশিত: আগস্ট ২৬, ২০২২ ২:০৫ পিএম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ৪ বছর বয়সী এক শিশুকে ধর্ষন মামলা লাফছু মিয়া (২০) বিবাহিতকে গ্রেফতার করছে নাগেশ্বরী থানা পুলিশ। পরে আজ শুক্রবার (২৬ আগস্ট) আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। লাফছু নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের ধরকা গ্রামের সোলাইমান আলীর ছেলে।

পুলিশ ও অভিযোগ সুত্রে জানা গেছে, আসমা (ছদ্দ নাম) (০৪) বছর। তার সমবয়সী খেলার সাথী মোছাঃ জোসনা (ছদ্দ নাম) এর সঙ্গে (অর্থাৎ আসামী লাফছু এর ভাগিনী) খেলাধুলা করে প্রতিদিন। ঘটনার দিন বৃহস্পতিবার সকাল ১০টার দিকে খেলতে যায় আসমা। পরে কিছুক্ষণ পর খেলা শেষ করে কান্না করতে করতে বাড়িতে চলে আসে। (শিশুর মা) তার মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে সে কিছু না বলে তার প্যান্টের নিচের দিকে দেখিয়ে দেয়। জিজ্ঞাসাবাদে একপর্যায়ে বলে যে, মোবাইলে কার্টুন দেখার কথা বলে আসামী লাফছু মিয়া (২০) ঘরের ভিতর তাকে ধর্ষণ করে। বর্তমানে শিশুটি সদর হাসপাতালে ভর্তি রয়েছে। বাদীর অভিযোগের প্রেক্ষিতে নাগেশ্বরী থানায় মামলা করা হয়। মামলা পরপরই নাগেশ্বরী থানা পুলিশ ধর্ষক লাফছুকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় মামলা দায়েরের ২ ঘন্টার মধ্যে ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। আজ শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার

পাঠকের মতামত

৫৫৬ কোটি টাকায় নির্মিত ২২০ আশ্রয়কেন্দ্রের কোনোটিই শতভাগ উপযোগী নয়

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকা এবং বিশ্ব ঐতিহ্য সুন্দরবন সংলগ্ন জনপদের মানুষের জীবন ও সম্পদ রক্ষায় নির্মিত ...

বাগেরহাটে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বাগেরহাটের চিতলমারী উপজেলায় মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের পাঠাভ্যাস বৃদ্ধি এবং শিক্ষা কার্যক্রমে অভিভাবকদের সম্পৃক্ততা ...

সাতক্ষীরার ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ড, নিরাপদে সরানো হলো রোগীদের

সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় অবস্থিত দশতলা ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনের সঙ্গে ছড়িয়ে পড়া ...