দর বৃদ্ধির কারণ জানে না ২ কোম্পানি
পুঁজিবাজারে তালিকাভুক্ত অলটেক্স টেক্সটাইল ও সায়হাম টেক্সটাইল শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানে না বলে ...

পুঁজিবাজারের তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি ইস্টার্ন হাউজিং লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
কোম্পানি সূত্রে জানা গেছে।
জানা গেছে, ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৮৮ পয়সা।
এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৯ নভেম্বর ভার্চুয়ালি বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১২ অক্টোবর।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

পাঠকের মতামত