
বাংলাদেশ ব্যাংকের সার্ভারে ত্রুটির কারণে সাময়িক সময়ের জন্য বন্ধ ছিল চেক ক্লিয়ারিং কার্যক্রম। চেক লেনদেন নিষ্পত্তির কাজে নিয়োজিত বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউসের (বিএসিএইচ-ব্যাচ) কাজ না করায় এ সমস্যা হয়েছে। ফলে ভোগান্তিতে পড়তে হয়েছে অনেক গ্রাহককে।
রোববার (১৮ সেপ্টেম্বর) সার্ভার ত্রুটির কারণে দুপুর পর্যন্ত ব্যাংকগুলো কোনও চেক ক্লিয়ারিং করতে পারেনি। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্টের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলেন, টেকনিক্যাল সমস্যার কারণে এটা হয়েছে। বিকাল ৪টা নাগাদ সমস্যা সমাধান হয়ে গেছে। এখন চেক ক্লিয়ারিং হচ্ছে।
বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে গত ২৪ আগস্ট থেকে নতুন সময়সূচিতে চলছে চেক ক্লিয়ারিং। ব্যাচ-এর মাধ্যমে হাই ভ্যালু চেক (৫ লাখ টাকার বেশি) এবং রেগুলার ভ্যালু চেক (৫ লাখ টাকার কম) নিকাশ ব্যবস্থা নিষ্পত্তি করা হয়।
এখন ৫ লাখ টাকার বেশি অঙ্কের চেক ক্লিয়ারিংয়ের জন্য বেলা ১১টার মধ্যে পাঠাতে হয়। এসব দুপুর আড়াইটার মধ্যে নিষ্পত্তি হয়। আর যেকোনও রেগুলার চেক বেলা সাড়ে ১১টার মধ্যে ক্লিয়ারিং হাউসে পাঠাতে হবে। এসব চেক বিকাল ৪টার মধ্যে নিষ্পত্তি হওয়ার কথা। কিন্তু রবিবার সকালে সার্ভারের ত্রুটির কারণে অনেক চেক এখনও নিষ্পত্তি হয়নি।
বিপি/এমএইচ
- ১হামের উপসর্গ নিয়ে ৪ আরও শিশুর মৃত্যু
- ২কুড়িগ্রামে ১০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, গ্রেপ্তার ২
- ৩নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের আবেদন যবিপ্রবি শিক্ষক ড. শিমুলের
- ৪কলকাতায় নিহত বাংলাদেশিদের মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত
- ৫চরফ্যাশনে শিক্ষকসংকটে টি বি মাধ্যমিক বিদ্যালয়ে পাঠদান ব্যাহত
- ৬একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
- ৭মহেশখালীর কুতুবজোমে অবৈধ তেল পাম্পে অভিযান, সিলগালা ৬
- ৮মিষ্টিতে পোকা ও অতিরিক্ত সেবামূল্য: চাঁদপুরে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
- ৯ব্লক মার্কেটে লেনদেন ২৮ কোটি টাকার
- ১০বিশ্বব্যাপী খাদ্য সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ এখন হালাল খাবার
- ১ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ২সিরাজগঞ্জে যুবদল নেতা সুজন হত্যা, স্ত্রীসহ দুজনের যাবজ্জীবন
- ৩প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ
- ৪পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ
- ৫জীবন বিমা কোম্পানির সিইওদের যোগ্যতা ও নিয়োগের নথিপত্র তলব
- ৬রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই
- ৭জ্বালানি সহযোগিতা জোরদারে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে বাংলাদেশ-কাতার
- ৮ব্যাংকাস্যুরেন্স সম্মেলনে পূবালী ব্যাংকের ৪২ কর্মকর্তাকে সংবর্ধনা
- ৯ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
- ১০রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার





পাঠকের মতামত