প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২২ ১২:৫৩ পিএম
রাঙামাটিতে চোখ ধাঁধানো আড়ম্বর আয়োজনের মধ্যে দিয়ে সাফজয়ী পাহাড়ের ৫ফুটবলারকে সংবর্ধনা  প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চিংহ্লমং মারী স্টেডিয়ামে জেলা পরিষদ এবং জেলা প্রশাসন এ সংবর্ধনা প্রদান করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

সংবর্ধনা অনুষ্ঠানে সাফজয়ী পাহাড়ের পাঁচ কন্যাকে জেলা পরিষদের পক্ষ থেকে দুই লাখ টাকা, তাদের স্থানীয় কোচ বীরসেন চাকমা এবং শান্তিময় চাকমাকে ৫০ হাজার করে ১লাখ টাকা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে খেলোয়ার এবং কোচদের জনপ্রতি ৫০হাজার টাকা এবং এমপি দীপংকর তালুকদারের পক্ষ থেকে খেলোয়ার এবং কোচদের জনপ্রতি ৫০হাজার টাকা উপহার প্রদান করা হয়। এছাড়াও সেনাবাহিনী, বিজিবি এবং জেলা প্রশাসক শুভেচ্ছা উপহার প্রদান করে।
সাফ গেমস ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের অবিস্মরনীয় বিজয়ে পাহাড়ের ৫ নারী খেলোয়ারের অবদান ছিলো অসামান্য। তাদের মধ্যে ২জন রাঙামাটির ৩জন খাগড়াছড়ি জেলার।
এর আগে সাফজয়ী নারী খেলোয়ারদের কাউখালী উপজেলার তাদের বিদ্যালয়  ঘাগড়া বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে গাড়ি বহর সাজিয়ে সাড়ম্বরে বরণ করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) রাঙামাটির সেক্টর’র সেক্টর কমান্ডার কর্ণেল মো. তরিকুল ইসলাম, রাঙামাটি সদর জোন কমান্ডার লে.কর্ণেল আশিকুর রহমান (পিএসসি),  জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এবং রাঙামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ।
বুধবার  রাতে সাফজয়ী খেলোয়াররা রাঙামাটিতে আগমন করে এবং স্থানীয়রা তাদের মশাল জ্বালিয়ে বরণ করে নেয়।
যাদের সংবর্ধনা দেওয়া হলো তারা হলেন- রাঙামাটির নানিয়াচরের ঘিলাছড়ি ইউনিয়নের ভুইয়ো আদম গ্রামের রুপনা চাকমা সেরা গোল রক্ষক ও কাউখালী উপজেলার মঘাছড়ি ইউনিয়নের ঋতু পর্না চাকমা, খাগড়াছড়ি জেলার আনাই মগিনি, আনুচিং মগিনি ও মনিকা চাকমা এবং তাদের স্থানীয় ২জন কোচ বীরসেন চাকমা ও শান্তিময় চাকমাকে পুরুষ্কৃত করা হয়।
শেয়ার

পাঠকের মতামত

চাহিদা অনুযায়ী বগুড়ার তেমন কোনো উন্নয়ন হয়নি: বাণিজ্যমন্ত্রী

উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বগুড়ায় শিল্পের ব্যাপক সম্ভাবনা থাকলেও বিগত দিনে চাহিদা অনুযায়ী জেলাটির কোনো উন্নয়ন হয়নি ...

পানি সম্পদ প্রতিমন্ত্রী কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে

পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে টেকনিক্যাল কমিটি কাজ শুরু ...

তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শিগগিরই: প্রতিমন্ত্রী ফরহাদ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে টেকনিক্যাল কমিটি কাজ শুরু করেছে। একই সঙ্গে বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের কাছ ...