
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ঢাকা ব্যাংক লিমিটেডকে বন্ড ইস্যুর মাধ্যমে বাজার থেকে ২০০ কোটি টাকা সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৪১ তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়ছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ঢাকা ব্যাংক লিমিটেডকে ২০০ কোটি টাকার অভিহিত মূল্যের আনসিকিউরড, কনটিনজেন্ট কনভার্টেবল , ফ্লটিং রেট পারপিট্যুয়াল বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে।বন্ডটির ১৮০ কোটি টাকা প্রাইভেট প্রেসমেন্ট এবং অবশিষ্ট ২০ কোটি টাকার পাবলিক অফার এর মাধ্যমে ইস্যু করা হবে। বন্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ৫ হাজার টাকা। যার কুপন হার ৬ শতাংশ থেকে ১০ শতাংশ যা আর্থিক প্রতিষ্ঠান মিউচুয়্যাল ফান্ড ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, ট্রাস্ট ব্যাংক , সংগঠন, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারী এবং সাধারণ বিনিয়োগকারীদের অনুকূলে ইস্যু করা হবে।
এ বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে ঢাকা ব্যাংক এর টায়ার-২ মূলধন ভিত্তিকে শক্তিশালী করবে। প্রাইভেট প্রেসমেন্ট ও পাবলিক অফারের ক্ষেত্রে এই বন্ডের ন্যূনতম সাবস্ক্রিপশন যথাক্রমে ৫ কোটি ও ৫ হাজার টাকা।
বন্ডটির ট্রাস্টি দায়িত্ব পালন করবে এইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড। বন্ডটির ইস্যু ম্যানেজার আন্ডার রাইটার ও অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস
- ১নবীনগরে আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
- ২মগবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িতে লরির ধাক্কায় নিহত ২
- ৩সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত
- ৪এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ
- ৫৪২ ঋণখেলাপির পাচারের অর্থ ফেরাতে ৮ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
- ৬রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলের অলি আহমদ
- ৭বাগেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই নারীর সর্বস্ব পুড়ে ছাই
- ৮পাবনায় সমতল আদিবাসী নারী সম্মেলন অনুষ্ঠিত
- ৯চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী
- ১০পাবনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৫হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৬রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ৭আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার, মোট ১২ কোটি ৮৬ লাখ
- ৮সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
- ৯কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী
- ১০জবির ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর, পরীক্ষা জানুয়ারিতে





পাঠকের মতামত