প্রকাশিত: জুলাই ১৪, ২০২০ ৩:১৫ পিএম

ব্যাংক এশিয়ার চেয়ারম্যান হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন আ. রউফ চৌধুরী। ব্যাংকের ৪৩২তম পরিচালনা পর্ষদের সভায় চেয়ারম্যান পদে পুননির্বাচিত হন তিনি।

সোমবার (১৩ জুলাই) ব্যাংকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আ. রউফ চৌধুরী দেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি। তিনি র‌্যাংগস গ্রুপ ও সি রিসোর্সেস গ্রুপের চেয়ারম্যান। একই সঙ্গে তিনি দেশের সর্বাধিক প্রচারিত ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর অন্যতম পরিচালক।

তিনি দেশের পরিবহন, ঔষধ, অবকাঠামো, তথ্য প্রযুক্তি, ব্যাংকিং, গভীর সমুদ্রে মৎস্য আহরণসহ বিভিন্ন সেক্টরে সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। যেগুলো দেশের কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে।

এছাড়া তিনি চার বছর বাংলাদেশ বাস্কেট বল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন। ২০ বছরেরও বেশি সময় ধরে তিনি ঢাকা সেনানিবাস্থ কুর্মিটোলা গলফ ক্লাবের নির্বাহী সদস্য। আ. রউফ চৌধুরী সক্রিয়ভাবে বিভিন্ন সামাজিক কার্যক্রমের সঙ্গে জড়িত।

শেয়ার

পাঠকের মতামত

জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি ‘জুলাই গণঅভ্যুত্থান ...

জুলাইয়ের বীরদের স্মরণে জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম জেলা পুলিশ জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদ ও অংশগ্রহণকারী বীর সংগ্রামীদের ...

চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষে শিবিরের ‘বিজয়ের দৌড়’

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে চাঁদপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি কলেজ শাখার উদ্যোগে ‘বিজয়ের দৌড়’ ...